সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডিএমপিতে এসি পদমর্যাদার ৩ কর্মকর্তার পদায়ন, একজনের বদলি বাতিল ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে শুধু ১০ পারসেন্ট দিয়েন: আসিফ মাহমুদ ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুর উপসর্গে আরও দুজনের মৃত্যু ফিট শরীরের জন্য প্রতিদিনের ৫ সহজ অভ্যাস মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ ছাত্রদলের ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭ সাতকানিয়ায় বাসের ধাক্কায় আহত স্কুলছাত্রীর মৃত্যু
  • মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

    মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের কর্মসূচিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ফোরামের সহসভাপতি ও ব্যবসায়ী মোতাছিম বিল্লাহসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

    সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে সৎ, যোগ্য ও পেশাদার ব্যক্তিদের নিয়োগ এবং ব্যাংক লুটের অভিযোগে আলোচিত এস আলমের হস্তক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।

    প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কর্মসূচিকে কেন্দ্র করে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে রূপ নেয়। পরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হলে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।

    ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক নুর নবী মানিকের দাবি, কর্মসূচি শুরুর আগেই ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগের অভিযোগে চাকরিচ্যুত সাবেক কর্মকর্তা-কর্মচারী এবং এস আলমের অনুসারীরা সেখানে অবস্থান নেন। কর্মসূচি শুরু হলে তারা গ্রাহক ও শেয়ারহোল্ডারদের ওপর হামলা চালান।

    নুর নবী মানিকের দাবি, হামলায় ফোরামের অন্তত ২৫ জন সদস্য আহত হয়েছেন। পরে আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।

    তিনি আরও অভিযোগ করেন, পুলিশের উপস্থিতিতেই ফোরামের সদস্যদের টেনে-হিঁচড়ে সরিয়ে নেওয়া হলেও হামলা ঠেকাতে পুলিশ কার্যকর ভূমিকা পালন করেনি। এ সময় ঘটনার বিভিন্ন ছবি ও ভিডিও ফুটেজ সাংবাদিকদের সামনে তুলে ধরেন তিনি।

    এদিকে সংঘর্ষের ঘটনায় ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের পক্ষ থেকে সোমবার বেলা সাড়ে ১১টায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে ঘটনার বিস্তারিত তুলে ধরার কথা রয়েছে।

    তবে সংঘর্ষের ঘটনায় অভিযুক্ত সাবেক কর্মকর্তা-কর্মচারী বা সংশ্লিষ্ট অন্য পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন