ডিএমপিতে এসি পদমর্যাদার ৩ কর্মকর্তার পদায়ন, একজনের বদলি বাতিল

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে আরও এক কর্মকর্তার আগের বদলি আদেশ বাতিল করা হয়েছে।
জনস্বার্থ ও প্রশাসনিক প্রয়োজনে এসব পদায়ন ও রদবদল করা হয়েছে। এ বিষয়ে ডিএমপি সদরদপ্তর থেকে একটি অফিস আদেশ জারি করা হয়েছে।
আদেশ অনুযায়ী, সচিবালয় নিরাপত্তা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (সচিবালয়-নিরাপত্তা-১) মো. আতিকুর রহমানকে (বিপি-৯১১১৯২৯৪৩৮) ট্রাফিক-গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-মহাখালী জোন) হিসেবে পদায়ন করা হয়েছে।
লালবাগ বিভাগের কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুল হককে (বিপি-৯১১৬২২০৫১৪) গোয়েন্দা-তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার (সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি টিম) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, গোয়েন্দা-তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার (সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি টিম) মাহমুদুল হোসাইনকে (বিপি-৯২২১২৩৭৬৯২) লালবাগ বিভাগের কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া, গত ৮ সেপ্টেম্বর ডিএমপি সদরদপ্তরের এক অফিস স্মারকের মাধ্যমে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ-দক্ষিণের সহকারী পুলিশ কমিশনার খান মাহমুদুল হাসানকে (বিপি-৮৯২১২৩৭৬৭৬) সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-মহাখালী জোন) হিসেবে বদলি করা হয়েছিল। নতুন আদেশে ওই বদলি আদেশ বাতিল করা হয়েছে।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।