মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • ঢাকায় আসছে পাকিস্তান, তিন ম্যাচের সিরিজের তারিখ চূড়ান্ত

    ঢাকায় আসছে পাকিস্তান, তিন ম্যাচের সিরিজের তারিখ চূড়ান্ত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ আবারও শুরু হতে চলেছে। পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরের সময়সূচি চূড়ান্ত করে ঘোষণা করা হয়েছে।

    এখন বাংলাদেশ দল পাকিস্তানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে। প্রথম দুই ম্যাচে হেরে সিরিজ থেকে ছিটকে গেছে টাইগাররা। তবে তৃতীয় ম্যাচে লিটন দাসের নেতৃত্বে নামবে বাংলাদেশ, যেখানে হোয়াইটওয়াশ পরিহার করাই তাদের প্রধান লক্ষ্য।

    এই সিরিজের মধ্যেই পাকিস্তানের বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক সময়সূচি প্রকাশ পেয়ে ক্রিকেট মহলে উত্তেজনা ছড়িয়েছে।

    বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে পাকিস্তান জাতীয় দল আগামী ১৮ জুলাই ঢাকায় পৌঁছাবে। এরপর ২০, ২২ ও ২৪ জুলাই তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যা সবগুলোই মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

    বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যেই সফরের প্রাথমিক সময়সূচি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-র কাছে পাঠিয়েছে। দুই বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে আলোচনা শেষে এই সূচি চূড়ান্ত করা হয়েছে। জানা গেছে, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সময় বিসিবি ও পিসিবির শীর্ষ পর্যায়ের এক বৈঠকে এই সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

    দুই দেশের মধ্যে শেষ দ্বিপাক্ষিক সিরিজ হয়েছিল ২০২১ সালে, যেখানে পাকিস্তান জয়ী হয়েছিল। এবার ঘরের মাঠে সিরিজ অনুষ্ঠিত হওয়ায় টাইগাররা পুরানো পরাজয়ের বদলা নিতে আগ্রহী। এছাড়া স্থানীয় ভক্তদের মধ্যে সিরিজকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

    বাংলাদেশ সফর শেষ করে পাকিস্তান দল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গিয়ে আরও একটি আন্তর্জাতিক সিরিজ খেলবে। তাই এই সফর পাকিস্তানের জন্যও গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে বিবেচিত হচ্ছে।

    সিরিজ সামনে রেখে শিগগিরই বাংলাদেশ দল ঘোষণা করবে বিসিবি। তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের মিশ্রণে একটি শক্তিশালী দল গঠনের পরিকল্পনা চলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ