বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম দুর্গাপূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩৫ ইউনিটের বিল ৫০৭ কোটি টাকা, গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক কাজ শুরু, সমীক্ষার প্রস্তাব ২৩ কোটি টাকা ইইডির প্রকৌশলীর বিরুদ্ধে সাড়ে ৫ কোটি টাকার দুর্নীতির পুনঃতদন্ত দাবি ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে মিরপুর ১০-এ সংঘর্ষ, গাড়ি-ভেকু ভাঙচুর ৫৬ বছর বয়সে উগান্ডার নতুন রাজা এডওয়ার্ড রুকিডি ট্যাটু করলে অজু-গোসল হবে কি, কী বলে ইসলাম? সন্তানকে নেক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন যেভাবে
  • গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭৬

    'সংঘাত পৌঁছেছে নিষ্ঠুরতম পর্যায়ে': জাতিসংঘ প্রধান

    'সংঘাত পৌঁছেছে নিষ্ঠুরতম পর্যায়ে': জাতিসংঘ প্রধান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। শুক্রবার (২৩ মে) সকাল থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত অন্তত ৭৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসা সূত্রগুলো। চলমান হামলায় হতাহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

    গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে একটি বাড়িতে চালানো বিমান হামলায় প্রাণহানি ঘটেছে উল্লেখযোগ্য সংখ্যায়। প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন, ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করছে।

    জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেন, "গাজায় সংঘাত এখন সবচেয়ে নিষ্ঠুর পর্যায়ে পৌঁছেছে। মানুষ অনাহারে দিন কাটাচ্ছে। ইসরায়েল খুব সামান্য পরিমাণ সাহায্য গাজায় প্রবেশ করতে দিচ্ছে, বিশেষ করে উপত্যকার উত্তরাঞ্চলে কোনো সহায়তা পৌঁছায়নি।"

    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে এ পর্যন্ত ৫৩ হাজার ৮২২ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ২২ হাজার ৩৮২ জন আহত হয়েছেন।

    এদিকে, ইসরায়েল সীমিতভাবে অবরোধ শিথিল করার পর ৯০টি ত্রাণবাহী ট্রাক জাতিসংঘের তত্ত্বাবধানে কেরেম শালোম ক্রসিং দিয়ে গাজায় প্রবেশ করেছে। স্থানীয় সময় বুধবার (২১ মে) রাতে এসব ট্রাক ওয়্যারহাউজে পৌঁছায়।

    বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) জানিয়েছে, তারা গাজার জন্য ৬ হাজার ত্রাণবাহী ট্রাক প্রস্তুত রেখেছে, যার মাধ্যমে ১ লাখ ৪০ হাজার টন খাদ্য ও জরুরি সামগ্রী সরবরাহ করা যাবে। এই সহায়তা গাজায় প্রবেশ করতে পারলে অন্তত দুই মাসের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

    এর আগে মঙ্গলবার (২০ মে) পর্যন্ত গাজায় ৯৩টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের তথ্য জানায় বিবিসি ও আল জাজিরা। এর মধ্যে ৯০টি ট্রাক জাতিসংঘ বুঝে পেলেও বাকি তিনটির বিষয়ে বিস্তারিত তথ্য মেলেনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ