শনিবার, ০২ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা শুরু সিলেটে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নির্ধারিত ভাড়ার বেশি না নিতে নির্দেশ দিল পরিবহন মালিক সমিতি স্থবিরতা কাটিয়ে আবারও চালু হচ্ছে ভারতীয় ভিসা! নিখোঁজের ১০ দিন পর মিলল নাহিদা বৃষ্টির লাশ ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে ডাবল লাইন : প্রধানমন্ত্রী নতুন কারিকুলামে ডিসেম্বরে এসএসসি-এইচএসসি পরীক্ষার পরিকল্পনা হামে প্রাণ গেল আরও ৪ শিশুর বৃষ্টির বাধায় অনিশ্চিত ম্যাচ, কীভাবে ঠিক হবে ম্যাচের ভাগ্য? সিলেটে বাঁশিয়া খাল পুনরুদ্ধার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকটের জন্য দায়ী তেল সরবরাহকারী প্রতিষ্ঠান: জ্বালানিমন্ত্রী
  • দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

    দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ৪৫০ কিলোমিটার দূরত্বে স্থলভিত্তিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। শনিবার (৩ মে) ‘ইনডাস্ট’ নামের সামরিক মহড়ার অংশ হিসেবে এই উৎক্ষেপণ কার্যক্রম পরিচালিত হয়। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের সামরিক মিডিয়া উইং। জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

    পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সেনা সদস্যদের কার্যকর প্রশিক্ষণ নিশ্চিত করা এবং কারিগরি সক্ষমতা যাচাইয়ের উদ্দেশ্যে এটি উৎপেক্ষণ করা হয়।

    আইএসপিআর আরও জানিয়েছে, এই প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন সেনাবাহিনীর কৌশলগত বাহিনীর কমান্ডার, পরিকল্পনা বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং বিজ্ঞানী ও প্রকৌশলীরা।

    এ কাজে অংশগ্রহণকারী সেনা সদস্য, বিজ্ঞানী ও প্রকৌশলীদের স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, যৌথ বাহিনীর চেয়ারম্যান জেনারেল শাহির শামশদ মির্জা এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির। 

    ‘তারা পাকিস্তানের কৌশলগত বাহিনীর কার্যকর প্রস্তুতি এবং প্রযুক্তিগত দক্ষতার ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন, যা যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিশ্বাসযোগ্য ন্যূনতম প্রতিরোধ সক্ষমতা বজায় রাখতে সহায়ক।’

    পাকিস্তান এমন এক সময় এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে যখন জম্মু-কাশ্মীরে হামলার ঘটনায় ভারতের সঙ্গে উত্তেজনা চরমে পৌঁছেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন