শনিবার, ০২ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা শুরু সিলেটে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নির্ধারিত ভাড়ার বেশি না নিতে নির্দেশ দিল পরিবহন মালিক সমিতি স্থবিরতা কাটিয়ে আবারও চালু হচ্ছে ভারতীয় ভিসা! নিখোঁজের ১০ দিন পর মিলল নাহিদা বৃষ্টির লাশ ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে ডাবল লাইন : প্রধানমন্ত্রী নতুন কারিকুলামে ডিসেম্বরে এসএসসি-এইচএসসি পরীক্ষার পরিকল্পনা হামে প্রাণ গেল আরও ৪ শিশুর বৃষ্টির বাধায় অনিশ্চিত ম্যাচ, কীভাবে ঠিক হবে ম্যাচের ভাগ্য? সিলেটে বাঁশিয়া খাল পুনরুদ্ধার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকটের জন্য দায়ী তেল সরবরাহকারী প্রতিষ্ঠান: জ্বালানিমন্ত্রী
  • হামাসকে দুর্বল করতে নতুন পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

    হামাসকে দুর্বল করতে নতুন পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজা অঞ্চলে হামাসের নিয়ন্ত্রণের বাইরে থেকে ত্রাণ সরবরাহের বিষয়ে সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং একটি নতুন গঠিত আন্তর্জাতিক ফাউন্ডেশন। পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট ইসরায়েলি দুই কর্মকর্তা ও একটি মার্কিন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এক্সিয়সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

    কেন এমন পরিকল্পনা 

    গত দুই মাস আগে গাজায় যুদ্ধবিরতি ভেঙে পড়েছে। পাশাপাশি ইসরায়েল সেখানে মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়েছে। যার মধ্যে রয়েছে- খাবার, পানি ও ওষুধ। এতে করে গাজায় মানবিক সংকট আরও ভয়াবহ অবস্থায় পৌঁছেছে। 

    জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা জানিয়েছে, কিছুদিনের মধ্যেই গাজায় খাবার ফুরিয়ে যাবে। তবে ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, আগামী তিনি থেকে চার সপ্তাহের মধ্যে গাজায় মজুদকৃত খাবার ফুরিয়ে যাবে। 

    গাজায় মানবিক সহায়তা স্থগিত এবং পুনরায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে হাজার হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়ে পড়েছে। ফলে উপত্যকাটিতে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে পড়েছে। এতে করে প্রতিদিন লুটপাট হচ্ছে এবং আইনশৃঙ্খলা ভেড়ে পড়েছে। 

    গত রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজায় খাবার এবং ওষুধ সামগ্রী প্রবেশের জন্য চাপ দিচ্ছে। 

    ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, যুদ্ধবিরতির আগে এবং পরে থেকে গাজায় প্রবেশকৃত ত্রাণের নিয়ন্ত্রণ নিয়েছিল হামাস। এই ত্রাণ বিক্রির মাধ্যমে হামাস মিলিয়ন ডলার আয় করে তা দিয়ে তাদের যোদ্ধাদের বেতন মিটিয়েছে। 

    তবে কিছু ত্রাণ সাধারণ মানুষের মধ্যে বিতরণও করেছে হামাস। যার ফলে তারা গাজায় সরকার ব্যবস্থা টিকিয়ে রাখতে পেরেছে। 
      
    এমন পরিস্থিতির মধ্যে নতুন পদ্ধতিতে ত্রাণ সরবরাহ করা হলে হামাসের রাজস্ব আয় ভেঙে পড়বে এবং তাদের ওপর জনগণের নির্ভরতা কমে যাবে। 

    মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা বলেছেন, নতুন এই প্রক্রিয়াটি ছিল ‘উল্লাস করার মতো একটি বিষয়’ এবং এটি ইসরায়েল ও ফাউন্ডেশনের মধ্যে আলোচনা থেকে এসেছে। যার পেছনে ছিল ট্রাম্প প্রশাসনের সমর্থন ও অনুমোদন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন