শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম

হাসপাতালে তিশার মা, ভক্তদের কাছে দোয়া চাইলেন অভিনেত্রী

হাসপাতালে তিশার মা, ভক্তদের কাছে দোয়া চাইলেন অভিনেত্রী
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশার মা হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চার দিন আগে হার্ট অ্যাটাকের পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মায়ের দ্রুত সুস্থতার জন্য ভক্ত-অনুরাগীসহ সবার কাছে দোয়া চেয়েছেন তিশা।

শনিবার সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে মায়ের অসুস্থতার খবর জানান তিনি। হাসপাতালে চিকিৎসাধীন মায়ের একটি ছবি দিয়ে তিশা লেখেন, চার দিন আগে তার মা হার্ট অ্যাটাক করেছেন এবং এখনো চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

তিশা জানান, পরিবারের জন্য সময়টি অত্যন্ত কঠিন। এ মুহূর্তে সবার আন্তরিক প্রার্থনাই তার সবচেয়ে বেশি প্রয়োজন।

পোস্টে মায়ের জন্য দোয়া চেয়ে তিনি বলেন, আল্লাহ যেন তার মাকে পূর্ণ সুস্থতা দান করেন, শক্তি দেন এবং হৃদযন্ত্র হেফাজত করে দ্রুত সুস্থ অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেন।

তিশার এই পোস্টের পর তার ভক্ত-অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা অভিনেত্রীর মায়ের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করছেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন