শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডিএসইতে সূচক-লেনদেন বাড়লেও কমেছে বাজার মূলধন রাতের আঁধারে স্বাস্থ্যকেন্দ্রে হামলা, প্রশ্ন তুললেন জামায়াত আমির জনপ্রত্যাশা পূরণে পুলিশকে কঠোর হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি ইমরানের মুক্তির দাবিতে ৪ অক্টোবর রাজধানীমুখী পদযাত্রা, ইসলামাবাদে কড়াকড়ি জাবির নতুন উপাচার্য ড. মো. নূরুল ইসলাম কিবলার দিক ভুল হলে কি নামাজ আবার পড়তে হবে? মেঘনায় ট্রলারডুবি: দুই দিন পর তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার নিয়মিত ৬ ঘণ্টা ঘুমে বাড়তে পারে যেসব স্বাস্থ্যঝুঁকি হাসপাতালে তিশার মা, ভক্তদের কাছে দোয়া চাইলেন অভিনেত্রী
  • কিবলার দিক ভুল হলে কি নামাজ আবার পড়তে হবে?

    কিবলার দিক ভুল হলে কি নামাজ আবার পড়তে হবে?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নামাজের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো কিবলার দিকে মুখ করা। মুসলমানরা সাধারণত কাবা শরিফের দিকে ফিরে নামাজ আদায় করেন। কোরআনে আল্লাহ তায়ালা বলেন, ‘আর তুমি যেখান থেকেই বের হও না কেন, মসজিদুল হারামের দিকে তোমার মুখ ফেরাও এবং তোমরা যেখানেই থাকো, তার দিকেই মুখ ফেরাও।’ (সুরা বাকারা, আয়াত: ১৫০)

    নামাজের আগে কিবলার দিক নিশ্চিত করার চেষ্টা করা জরুরি। এ নিয়ে সন্দেহ হলে স্থানীয় অভিজ্ঞ ব্যক্তির কাছে জিজ্ঞেস করা যেতে পারে। তা সম্ভব না হলে নিজের সামর্থ্য অনুযায়ী চিন্তাভাবনা করে যে দিককে কিবলা মনে হয়, সেদিকে ফিরে নামাজ আদায় করা যাবে।

    বর্তমানে কিবলার দিক নির্ধারণে নির্ভরযোগ্য কম্পাস, কিবলা অ্যাপ বা অন্যান্য প্রযুক্তির সাহায্য নেওয়া যায়। এসবের মাধ্যমে যথাসাধ্য চেষ্টা করে কিবলা নির্ধারণ করে নামাজ আদায় করার পর পরে যদি দিকটি ভুল প্রমাণিত হয়, বিশুদ্ধতম মত অনুযায়ী সেই নামাজ পুনরায় পড়তে হবে না।

    হজরত জাবের ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, এক সফরে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সাহাবিরা কিবলার দিক নির্ধারণে নিজেদের মধ্যে চেষ্টা করেন। মতভেদের কারণে প্রত্যেকে নিজ নিজ ধারণা অনুযায়ী নামাজ আদায় করেন। পরে তারা বুঝতে পারেন, কিবলার দিকে মুখ করে নামাজ পড়া হয়নি। বিষয়টি রাসুলুল্লাহ (সা.)-কে জানালে তিনি বলেন, তাদের নামাজ যথেষ্ট হয়েছে। (সুনানে কুবরা, বায়হাকি, ২২৩৫)

    ফকীহ মাহমুদ বিন মাযাহ (রহ.) বলেন, কেউ যথাসাধ্য চেষ্টা করে কোনো একটি দিককে কিবলা মনে করে নামাজ আদায় করার পর ভুল প্রমাণিত হলে তার নামাজ আদায় হয়ে যাবে।

    তবে নামাজের মধ্যে কিবলার সঠিক দিক জানা গেলে সঙ্গে সঙ্গে সেই দিকে ফিরে নামাজ শেষ করতে হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ