শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • তিনবার একই স্বপ্ন, সিরিয়া থেকে পায়ে হেঁটে মক্কার পথে তরুণ

    তিনবার একই স্বপ্ন, সিরিয়া থেকে পায়ে হেঁটে মক্কার পথে তরুণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মক্কার পবিত্র কাবার সামনে গিয়ে কোরআন খতম করার ইচ্ছা নিয়ে সিরিয়া থেকে পায়ে হেঁটে মক্কার উদ্দেশে রওনা হয়েছেন আবদুল্লাহ আল-নায়েফ নামে এক তরুণ। দীর্ঘ মরুভূমির দুর্গম পথ পাড়ি দিয়ে তিনি এরই মধ্যে পালমিরা শহরের আশপাশে পৌঁছেছেন বলে জানা গেছে।

    সিরিয়ার দেইর আজ-জোরের পশ্চিমাঞ্চলের জুগাইর জাজিরা গ্রাম থেকে আবদুল্লাহর এই দীর্ঘ যাত্রা শুরু হয়। প্রয়োজনীয় কিছু সামগ্রী সঙ্গে নিয়ে পায়ে হেঁটেই তিনি সৌদি আরবের মক্কার দিকে এগিয়ে যাচ্ছেন।

    আবদুল্লাহ জানিয়েছেন, তার এই যাত্রা কোনো ক্রীড়া প্রতিযোগিতা কিংবা রোমাঞ্চের জন্য নয়। একই ধরনের একটি স্বপ্ন তিনবার দেখার পরই তিনি মক্কায় পায়ে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নেন।

    যাত্রাপথে ধারণ করা একটি ভিডিওতে আবদুল্লাহ বলেন, ওই স্বপ্ন তাকে মক্কার উদ্দেশে পায়ে হেঁটে রওনা হওয়ার অনুপ্রেরণা দিয়েছে। মক্কায় পৌঁছানোর পর তিনি ২০০ বার কোরআন খতম করার ইচ্ছার কথাও জানিয়েছেন।

    পথে মানুষের সহযোগিতা

    দীর্ঘ মরুভূমির পথ পাড়ি দিতে গিয়ে বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে দেখা হচ্ছে আবদুল্লাহর। কেউ তার সঙ্গে কথা বলছেন, কেউ তার যাত্রার উদ্দেশ্য জানতে চাইছেন। আবার অনেকে খাবার, পানি ও প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সহযোগিতা করছেন।

    আল-সুখনা শহরের কাছাকাছি পৌঁছালে সড়কের নিরাপত্তাকর্মীরাও তার খোঁজ নেন। তারা তার সঙ্গে কথা বলেন, আতিথ্য দেন এবং শারীরিক অবস্থার বিষয়ে জানতে চান। স্থানীয় এক বাসিন্দাও তাকে প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সহযোগিতা করেন। পরে আবার মক্কার পথে হাঁটা শুরু করেন আবদুল্লাহ।

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, পথচারীরা বিভিন্ন স্থানে আবদুল্লাহর সঙ্গে কথা বলছেন। নিজের যাত্রার কারণ ও যে স্বপ্ন তাকে এই দীর্ঘ পথ পাড়ি দিতে অনুপ্রাণিত করেছে, সে বিষয়েও তাদের সঙ্গে কথা বলতে দেখা গেছে তাকে।

    বিরক্ত না করার অনুরোধ

    আবদুল্লাহর এই ব্যতিক্রমী যাত্রার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই তার সঙ্গে সাক্ষাৎ করছেন এবং ভিডিও ধারণ করছেন। তবে তার ঘনিষ্ঠরা তাকে অযথা বিরক্ত না করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।

    তারা বলেছেন, আবদুল্লাহ যেন শান্তভাবে তার যাত্রা চালিয়ে যেতে পারেন, সে সুযোগ দেওয়া প্রয়োজন। একই সঙ্গে তার যাত্রাকে শুধু সামাজিক যোগাযোগমাধ্যমের ভিউ বা দর্শক বাড়ানোর উপকরণ হিসেবে ব্যবহার না করার আহ্বানও জানিয়েছেন তারা।

    দেইর আজ-জোরের মরুভূমি পেরিয়ে আবদুল্লাহ এখন মক্কার পথে এগিয়ে চলেছেন। তবে তার যাত্রার মোট দূরত্ব কত, আরও কত পথ পাড়ি দিতে হবে কিংবা তিনি ঠিক কবে মক্কায় পৌঁছাতে পারবেন—এসব বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি।


    সূত্র : আল জাজিরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন