বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ সেনাবাহিনীর  উদ্যোগে বিনামূল্যে বিশেষ চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ ডিসেম্বরের মধ্যে পেপারলেস স্মার্ট পোর্টে রূপান্তরের পথে চট্টগ্রাম বন্দর সবজি-শুঁটকিতে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি কীটনাশক ইউপি নির্বাচনে চেয়ারম্যানের জামানত ২৫ হাজার, সদস্যের ৫ হাজার টাকা আইন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের মতবিনিময় বাংলাদেশ-চীনের সাংস্কৃতিক ও শিক্ষায় সহযোগিতা বাড়ানোর প্রত্যয় নঈম নিজাম ও ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের দুই মামলা অনুমোদন হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,২৭০ কপ-৩১ ঘিরে বাংলাদেশের প্রস্তুতি জোরদার নিউইয়র্কে মেলানিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন জুবাইদা রহমান
  • বাংলাদেশ সেনাবাহিনীর  উদ্যোগে বিনামূল্যে বিশেষ চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

    বাংলাদেশ সেনাবাহিনীর  উদ্যোগে বিনামূল্যে বিশেষ চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ​খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় পাহাড়ি ও বাঙালি সুবিধাবঞ্চিত মানুষের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের অধীনস্থ সিন্দুকছড়ি জোনের উদ্যোগে  দিনব্যাপী এক বিশেষ চক্ষু মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে ওষুধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

    ​ক্যাম্পেইনে চট্টগ্রাম লায়ন্স হসপিটাল ও সেনাবাহিনীর  চিকিৎসকদের একটি দল প্রায় ৫০০ জন দরিদ্র ও অসহায় রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেন।বিশেষ করে চক্ষু রোগে আক্রান্তদের মধ্যে ১৫০ জনকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয় এবং ১০০ জন রোগীকে বিনামূল্যে  ছানি অপারেশনের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। অপারেশনের রোগীদের আগামী  ০৩ অক্টোবর ২০২৬ তারিখে সেনাবাহিনীর তত্ত্বাবধানে চট্টগ্রাম লায়ন্স হসপিটালে বিনামূল্যে  ছানি  অপারেশন করানো হবে । এছাড়া জ্বর, সর্দি, চর্মরোগ ও পানিবাহিত বিভিন্ন মৌসুমি রোগে আক্রান্তদের পরামর্শের পাশাপাশি বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।
    ​উল্লেখ্য, সম্প্রতি সিন্দুকছড়ি জোনের অধীনে প্রশিক্ষণপ্রাপ্ত স্থানীয় তরুণী নার্সরা এ ক্যাম্পেইনে মেডিকেল  অ্যাসিস্ট্যান্ট হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন। সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগে উপকৃত হয়ে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষ।
    ​সিন্দুকছড়ি জোনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, পাহাড়ি এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই তাদের এ নিয়মিত আয়োজিত কার্যক্রম। শান্তি, সম্প্রীতি ও জনকল্যাণে এ ধরনের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন