মাদারীপুরের কালকিনিতে ৫০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

মাদারীপুরের কালকিনিতে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রহমান বেপারী (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) সকালে কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের ক্ষুদ্রচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রহমান বেপারী কালকিনি উপজেলার দক্ষিণ চর দৌলতখান এলাকার সামসুদ্দিন বেপারীর ছেলে।
পুলিশ জানায়, মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে কালকিনি থানার এসআই (নিঃ) দেবব্রত চিন্তাপাত্র সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় ক্ষুদ্রচর এলাকার একটি বসতবাড়ির সামনে পাকা সড়কে রহমান বেপারীর ঘর থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করা হয়।উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য দেড় লাখ টাকা।
কালকিনি থানার ওসি জহিরুল আলম জানান, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।