বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কোস্টগার্ডের নতুন মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান দুর্নীতিমুক্ত দেশ গড়তে মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবে দুদক: চেয়ারম্যান বিদ্যুৎ সংকটে বর্তমান সরকারের কোনো দায় নেই: জাহেদ উর রহমান শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ রাষ্ট্রপতি নির্বাচনে গোপন নয়, প্রকাশ্য ব্যালটে ভোট: সিইসি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু পর্ন কনটেন্ট বিক্রির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার একনেকে অনুমোদিত হলো ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প স্বামীর দাফনে অংশ নিতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি কলকাতায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ দেশে আনার ব্যবস্থা করছে সরকার
  • বিদ্যুৎ সংকটে বর্তমান সরকারের কোনো দায় নেই: জাহেদ উর রহমান

    বিদ্যুৎ সংকটে বর্তমান সরকারের কোনো দায় নেই: জাহেদ উর রহমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশে চলমান বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের কোনো দায় নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে বিদ্যুৎ সংকটে মানুষের দুর্ভোগের জন্য প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন বলেও জানান তিনি।

    বুধবার (১৯ আগস্ট) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের মিলনায়তনে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    জাহেদ উর রহমান বলেন, ‘বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের ন্যূনতম দায় নেই। মানুষ কষ্ট পাচ্ছে, তাই প্রধানমন্ত্রী জনগণের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেছেন। আগের সরকার বলত, সব বন্ধ করে দেখাই আগে কী ছিল। বিগত দিনে এ ধরনের কথাও বলা হয়েছে।’

    তিনি বলেন, বর্তমান সরকার জনগণের কাছ থেকে বড় ধরনের সমর্থন পেয়েছে। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি যেকোনো মূল্যে বাস্তবায়নে সরকার কাজ করছে। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।

    সরকারি কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, অতীতে এমন একটি সরকারের অধীনে কর্মকর্তাদের কাজ করতে হয়েছে, যাদের নির্বাচিত হওয়ার দায়বদ্ধতা ছিল না। সেই সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার লক্ষ্যেই কাজ করেছে। ভোটের ব্যবস্থা সঠিক থাকলে সরকারকে সবসময় জনগণের কথা বিবেচনা করতে হবে।

    তিনি বলেন, বর্তমান সরকারের ১৮০ দিন পার হয়েছে। এই সময়ের কাজ উপদেষ্টা ও বিশেষজ্ঞরা মূল্যায়ন করছেন। আগামী ছয় মাস পর প্রতিটি মন্ত্রণালয়ের কার্যক্রমও মূল্যায়ন করা হবে। এ প্রক্রিয়ায় সরকারের সব পর্যায়ের কর্মকর্তাদের সম্পৃক্ত হতে হবে।

    আগামী দিনে জনগণের কাছে সরকারের কাজের হিসাব তুলে ধরতে সরকারি কর্মকর্তাদের সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, কোন ক্ষেত্রে কী কাজ হয়েছে এবং কী ধরনের নীতি ও কর্মসূচি নেওয়া হয়েছে, সে বিষয়ে কর্মকর্তাদের অবগত থাকতে হবে। ভবিষ্যতে দেশে একটি কার্যকর নির্বাচনী ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

    জাহেদ উর রহমান আরও বলেন, শেখ হাসিনা দেশের মানুষকে ভোটের ক্ষেত্রেও যথাযথ মূল্যায়ন করেননি। জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা থাকলে দেশকে এমন পরিস্থিতিতে পড়তে হতো না।

    শিশু-কিশোরদের নানা আসক্তি থেকে দূরে রাখতে পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে যুক্ত করার ওপরও গুরুত্ব দেন তিনি। খেলাধুলা, সংগীত, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে শিশুদের বিকাশের সুযোগ তৈরির আহ্বান জানান। প্রচলিত সার্কাস ও যাত্রাপালার নেতিবাচক বিষয় বাদ দিয়ে এসব আয়োজন পুনরায় চালুর উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

    রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুল মোতালেব সরকারসহ বিভাগের আট জেলার জেলা প্রশাসক ও কালচারাল অফিসাররা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন