শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মাদারীপুরের কালকিনিতে ৫০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবেন মির্জা ফখরুল এআই ক্যামেরার নজরদারিতে বদলে যাচ্ছে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চিত্র দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল গুইমারায় গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় দুই সপ্তাহের প্রশিক্ষণ সমাপ্ত ২৫৫ ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘সুযোগ পেলে আওয়ামী লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট হবে জামায়াত’: নুর রাষ্ট্রপতি নির্বাচনের ভোট শেষ, চলছে গণনা রাষ্ট্রপতির শপথেই শেষ হবে ফখরুলের এমপি-মন্ত্রিত্ব: চিফ হুইপ সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তনের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • মাদারীপুরের কালকিনিতে ৫০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

    মাদারীপুরের কালকিনিতে ৫০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মাদারীপুরের কালকিনিতে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রহমান বেপারী (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

    শুক্রবার (২১ আগস্ট) সকালে কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের ক্ষুদ্রচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত রহমান বেপারী কালকিনি উপজেলার দক্ষিণ চর দৌলতখান এলাকার সামসুদ্দিন বেপারীর ছেলে।

    পুলিশ জানায়, মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে কালকিনি থানার এসআই (নিঃ) দেবব্রত চিন্তাপাত্র সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় ক্ষুদ্রচর এলাকার একটি বসতবাড়ির সামনে পাকা সড়কে রহমান বেপারীর ঘর থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করা হয়।উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য দেড় লাখ টাকা।

    কালকিনি থানার ওসি জহিরুল আলম জানান, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
    এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন