বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৯৫ দিনে হামে আক্রান্ত ১ লাখ ছাড়াল, মৃত্যু ৬৬৬ সংসদে মাথা নত করে অভিবাদন রীতি বাতিলের ঘোষণা স্পিকারের সংসদে আসবাবপত্র বিতর্ক, জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ স্কটল্যান্ডের জার্সিতে বাঙালি বংশোদ্ভূত ক্রিকেটার প্রিয়ানাজ কে? দেশে গম চাষের আওতায় ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমি: কৃষিমন্ত্রী সংসদে ‘শহীদের সন্তান’ দাবি করা এমপির বাবা জীবিত—তোলপাড় স্বাস্থ্য ব্যবস্থায় নার্স ও মিডওয়াইফ সংখ্যা বাড়ানোর আহ্বান প্রতিমন্ত্রীর এইচএসসি পরীক্ষা হবে অভিন্ন প্রশ্নপত্রে, বন্যায় থাকছে বিকল্প ব্যবস্থা: শিক্ষামন্ত্রী গাবতলী-মহাখালীসহ চার টার্মিনাল সরছে: মন্ত্রী নিরাপত্তার ঘেরাটোপ যেন জনগণ থেকে দূরে না ঠেলে দেয় : এসএসএফকে প্রধানমন্ত্রী
  • নিরাপত্তার ঘেরাটোপ যেন জনগণ থেকে দূরে না ঠেলে দেয় : এসএসএফকে প্রধানমন্ত্রী

    নিরাপত্তার ঘেরাটোপ যেন জনগণ থেকে দূরে না ঠেলে দেয় : এসএসএফকে প্রধানমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    স্পেশাল সিকিউরিটি ফোর্সকে (এসএসএফ) উদ্দেশ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের বিশ্বাস ও ভালোবাসার ওপর নির্ভর করেই একজন গণতান্ত্রিক সরকারপ্রধান দায়িত্ব পালন করেন। তাই নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে না ফেলে, সে বিষয়ে বাহিনীকে বিশেষভাবে সচেতন থাকতে হবে।

    বৃহস্পতিবার (১৮ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এসএসএফের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, সময়ের প্রয়োজনে ৪০ বছর আগে এই বিশেষ নিরাপত্তা বাহিনী গঠিত হলেও পরবর্তীতে এর নাম ও দায়িত্বের পরিধি পরিবর্তিত ও সম্প্রসারিত হয়েছে। আধুনিক সময়ে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় এসএসএফকে আরও দক্ষ ও প্রযুক্তিনির্ভর হতে হবে।

    তিনি আরও বলেন, জনগণের মাঝে উপস্থিত থাকা একজন সরকারপ্রধানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নাগরিকদের চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রায় যাতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সে বিষয়েও এসএসএফকে ভারসাম্য বজায় রাখতে হবে।

    প্রধানমন্ত্রী জানান, জনসমাগমপূর্ণ কর্মসূচি ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে নিরাপত্তা নিশ্চিত করা একটি জটিল কাজ। এ ক্ষেত্রে অন্যান্য বাহিনী ও সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এসএসএফ দায়িত্ব পালন করে থাকে।

    তিনি নবনির্মিত আধুনিক ফায়ারিং রেঞ্জ উদ্বোধনের কথা উল্লেখ করে বলেন, প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি সময়ের চাহিদা অনুযায়ী এসএসএফের নীতিমালা ও কার্যপদ্ধতি হালনাগাদ করা হয়েছে বলেও তিনি জানান।

    বক্তব্যের শেষে তিনি বলেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে যেন জনগণ কোনো অসুবিধার মুখে না পড়ে, সে বিষয়ে এসএসএফকে সর্বদা সতর্ক থাকতে হবে। গণতান্ত্রিক মূল্যবোধ ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন