বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি ১৯ লাখ কর্মসংস্থানের লক্ষ্য: মন্ত্রী ৯৫ দিনে হামে আক্রান্ত ১ লাখ ছাড়াল, মৃত্যু ৬৬৬ সংসদে মাথা নত করে অভিবাদন রীতি বাতিলের ঘোষণা স্পিকারের সংসদে আসবাবপত্র বিতর্ক, জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ স্কটল্যান্ডের জার্সিতে বাঙালি বংশোদ্ভূত ক্রিকেটার প্রিয়ানাজ কে? দেশে গম চাষের আওতায় ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমি: কৃষিমন্ত্রী সংসদে ‘শহীদের সন্তান’ দাবি করা এমপির বাবা জীবিত—তোলপাড় স্বাস্থ্য ব্যবস্থায় নার্স ও মিডওয়াইফ সংখ্যা বাড়ানোর আহ্বান প্রতিমন্ত্রীর এইচএসসি পরীক্ষা হবে অভিন্ন প্রশ্নপত্রে, বন্যায় থাকছে বিকল্প ব্যবস্থা: শিক্ষামন্ত্রী গাবতলী-মহাখালীসহ চার টার্মিনাল সরছে: মন্ত্রী
  • দেশে গম চাষের আওতায় ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমি: কৃষিমন্ত্রী

    দেশে গম চাষের আওতায় ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমি: কৃষিমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, বর্তমানে দেশে গম চাষের আওতায় রয়েছে প্রায় ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমি। গম উৎপাদন বাড়াতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে তিনি জানান।

    বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য সেলিনা সুলতানার এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য দেন। অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন।

    কৃষিমন্ত্রী বলেন, গম উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উচ্চফলনশীল জাতের সম্প্রসারণ, ধানভিত্তিক ফসল চক্রে গম অন্তর্ভুক্তকরণ এবং নতুন কৃষি প্রযুক্তি ব্যবহারে সরকার গুরুত্ব দিচ্ছে।

    তিনি আরও জানান, উত্তরাঞ্চলের হালকা মাটিতে চার ফসলভিত্তিক চাষাবাদ—আগাম আলু, গম, ভুট্টা ও আমন ধান—জনপ্রিয় করা হচ্ছে। পাশাপাশি দক্ষিণাঞ্চলের লবণাক্ত এলাকা, চরাঞ্চল, বরেন্দ্র অঞ্চল ও পাহাড়ি এলাকার মতো অপ্রচলিত অঞ্চলেও গম চাষ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

    মন্ত্রী বলেন, হেক্টরপ্রতি ছয় টন বা তার বেশি ফলন দিতে সক্ষম নতুন জাত উদ্ভাবন এবং রোগবালাই ব্যবস্থাপনা উন্নয়নে কাজ চলছে। কৃষকদের প্রশিক্ষণ, বীজ সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

    তিনি আরও জানান, সরকার ন্যায্যমূল্যে গম ক্রয় এবং সরাসরি কৃষকদের কাছ থেকে সংগ্রহের ব্যবস্থা জোরদার করছে। ২০২৫-২৬ অর্থবছরে ৬৪ জেলার ১ লাখ ৭৯ হাজার ৩০০ কৃষককে প্রণোদনার আওতায় ১০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার সহায়তা দেওয়া হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন