বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি ১৯ লাখ কর্মসংস্থানের লক্ষ্য: মন্ত্রী ৯৫ দিনে হামে আক্রান্ত ১ লাখ ছাড়াল, মৃত্যু ৬৬৬ সংসদে মাথা নত করে অভিবাদন রীতি বাতিলের ঘোষণা স্পিকারের সংসদে আসবাবপত্র বিতর্ক, জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ স্কটল্যান্ডের জার্সিতে বাঙালি বংশোদ্ভূত ক্রিকেটার প্রিয়ানাজ কে? দেশে গম চাষের আওতায় ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমি: কৃষিমন্ত্রী সংসদে ‘শহীদের সন্তান’ দাবি করা এমপির বাবা জীবিত—তোলপাড় স্বাস্থ্য ব্যবস্থায় নার্স ও মিডওয়াইফ সংখ্যা বাড়ানোর আহ্বান প্রতিমন্ত্রীর এইচএসসি পরীক্ষা হবে অভিন্ন প্রশ্নপত্রে, বন্যায় থাকছে বিকল্প ব্যবস্থা: শিক্ষামন্ত্রী গাবতলী-মহাখালীসহ চার টার্মিনাল সরছে: মন্ত্রী
  • গাবতলী-মহাখালীসহ চার টার্মিনাল সরছে: মন্ত্রী

    গাবতলী-মহাখালীসহ চার টার্মিনাল সরছে: মন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আড়াই বছরের মধ্যে রাজধানী ঢাকা থেকে চারটি আন্তঃজেলা বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।

    বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ তিনি এ তথ্য জানান। তিনি বলেন, গাবতলী, মহাখালী, সায়েদাবাদ ও ফুলবাড়িয়া বাস টার্মিনালকে ধাপে ধাপে নগরীর বাইরে স্থানান্তর করা হবে এবং এগুলোকে আধুনিক ডিপো ব্যবস্থায় রূপান্তর করা হবে।

    মন্ত্রী জানান, সায়েদাবাদ টার্মিনাল কাঁচপুরে, ফুলবাড়িয়া কেরানীগঞ্জে, গাবতলী হেমায়েতপুরে এবং মহাখালী টার্মিনাল উত্তরা-আব্দুল্লাহপুর এলাকায় স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। তবে আপাতত এসব স্থান টার্মিনাল হিসেবে সীমিতভাবে ব্যবহৃত হবে এবং পূর্ণাঙ্গ স্থানান্তর ধাপে ধাপে সম্পন্ন করা হবে।

    তিনি আরও বলেন, বর্তমানে বাস টার্মিনালগুলোতে অপ্রতুল সুবিধা ও অব্যবস্থাপনার কারণে যাত্রীদের ভোগান্তি হচ্ছে। তাই সিটি করপোরেশনের মাধ্যমে টয়লেট, ওয়েটিং রুম, ফ্যান, আলোর ব্যবস্থা ও নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

    মন্ত্রী জানান, বাস ব্যবস্থাকে শৃঙ্খলিত করতে এক রুটে একাধিক মালিকের বিচ্ছিন্ন বাস চলাচলের পরিবর্তে কোম্পানি ভিত্তিক ব্যবস্থাপনা চালুর পরিকল্পনা রয়েছে। নির্দিষ্ট রুটে নির্দিষ্ট রঙ ও মানের বাস পরিচালনা এবং ফিটনেস নিশ্চিত করার ওপর জোর দেওয়া হচ্ছে।

    তিনি আরও বলেন, ঢাকার বাস চলাচলে শৃঙ্খলা ফেরাতে নির্ধারিত টার্মিনাল ছাড়া যত্রতত্র যাত্রী ওঠানামা বন্ধের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে বাস মালিক ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চলছে এবং ধীরে ধীরে ব্যবস্থা বাস্তবায়ন করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন