রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
  • ৯৫ দিনে হামে আক্রান্ত ১ লাখ ছাড়াল, মৃত্যু ৬৬৬

    ৯৫ দিনে হামে আক্রান্ত ১ লাখ ছাড়াল, মৃত্যু ৬৬৬
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশে গত ৯৫ দিনে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। একই সময়ে হামে ও হামজনিত উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৬৬ জনে।

    বৃহস্পতিবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ১৮ জুন সকাল ৮টা পর্যন্ত দেশে মোট ১ লাখ ৬৭৭ জন হামে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১০ হাজার ৭৭৩ জন পরীক্ষায় নিশ্চিতভাবে শনাক্ত এবং ৮৯ হাজার ৯০৪ জন সন্দেহভাজন রোগী।

    প্রতিবেদনে আরও বলা হয়, এই সময়ে নিশ্চিতভাবে হামে ৯২ জন শিশুর মৃত্যু হয়েছে এবং হামজনিত উপসর্গ নিয়ে আরও ৫৫৬ জন মারা গেছে।

    গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৪৮ জন হামে আক্রান্ত হয়েছে এবং হামজনিত উপসর্গে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট বিভাগে ২ জন মারা গেছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এই বিভাগে মোট আক্রান্ত ৪৮ হাজার ৯০১ জন এবং মৃত্যু ২৯৭ জন।

    স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন