বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • চিপ সংকটে বাড়তে পারে আইফোনের দাম: টিম কুক

    চিপ সংকটে বাড়তে পারে আইফোনের দাম: টিম কুক
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক জানিয়েছেন, মেমোরি চিপের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় নতুন আইফোনের দাম বাড়ানো এড়ানো সম্ভব নয়। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বাড়তি খরচ গ্রাহকের ওপর চাপ না পড়ার চেষ্টা করা হলেও এখন পরিস্থিতি পরিবর্তিত হয়েছে।

    টিম কুক জানান, কোম্পানি খরচ নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করছে। তবে বৈশ্বিক সরবরাহ সংকট ও চিপের মূল্য বৃদ্ধির কারণে শেষ পর্যন্ত দাম সমন্বয় করতে হতে পারে।

    তবে নতুন আইফোনের দাম কতটা বাড়তে পারে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দেননি তিনি। ধারণা করা হচ্ছে, আগামী আইফোন ১৮ সিরিজে এর প্রভাব পড়তে পারে।

    প্রযুক্তি বিশ্লেষকদের মতে, আইফোন ১৮ প্রো মডেলে ব্যবহৃত মেমোরি ও স্টোরেজ যন্ত্রাংশের খরচ আগের তুলনায় প্রায় ১৫০ ডলার পর্যন্ত বাড়তে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির দ্রুত বিস্তারের কারণে মেমোরি চিপের চাহিদাও বেড়েছে, ফলে বাজারে চাপ তৈরি হয়েছে।

    বিশ্লেষকেরা বলছেন, সরবরাহ সংকট অব্যাহত থাকলে প্রিমিয়াম স্মার্টফোন বাজারে দাম বৃদ্ধির ধারা আরও স্পষ্ট হতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ