বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি ১৯ লাখ কর্মসংস্থানের লক্ষ্য: মন্ত্রী ৯৫ দিনে হামে আক্রান্ত ১ লাখ ছাড়াল, মৃত্যু ৬৬৬ সংসদে মাথা নত করে অভিবাদন রীতি বাতিলের ঘোষণা স্পিকারের সংসদে আসবাবপত্র বিতর্ক, জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ স্কটল্যান্ডের জার্সিতে বাঙালি বংশোদ্ভূত ক্রিকেটার প্রিয়ানাজ কে? দেশে গম চাষের আওতায় ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমি: কৃষিমন্ত্রী সংসদে ‘শহীদের সন্তান’ দাবি করা এমপির বাবা জীবিত—তোলপাড় স্বাস্থ্য ব্যবস্থায় নার্স ও মিডওয়াইফ সংখ্যা বাড়ানোর আহ্বান প্রতিমন্ত্রীর এইচএসসি পরীক্ষা হবে অভিন্ন প্রশ্নপত্রে, বন্যায় থাকছে বিকল্প ব্যবস্থা: শিক্ষামন্ত্রী গাবতলী-মহাখালীসহ চার টার্মিনাল সরছে: মন্ত্রী
  • জুবাইদা রহমানকে নিয়ে প্রশংসায় মঈন খান, বললেন ‘মহীয়সী নারী’

    জুবাইদা রহমানকে নিয়ে প্রশংসায় মঈন খান, বললেন ‘মহীয়সী নারী’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ডা. জুবাইদা রহমান নিজের মেধা ও মননে এক অনন্য ব্যক্তিত্ব। তিনি বলেন, জুবাইদা রহমান কখনোই জন্মদিনে আড়ম্বরপূর্ণ আয়োজন পছন্দ করেন না, এবং এবারের জন্মদিনেও তার সেই সরলতা প্রতিফলিত হয়েছে।

    মঈন খান আরও বলেন, জ্ঞানভিত্তিক সমাজ গঠন এবং মেধাবী প্রজন্ম তৈরির লক্ষ্যে রাষ্ট্র গঠনে ডা. জুবাইদা রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে থেকে নীতিগত ও সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা করে যাচ্ছেন।

    বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর মহাখালী টি অ্যান্ড টি মহিলা কলেজ মিলনায়তনে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

    অনুষ্ঠান উপলক্ষে কোরআন খতম, শিশুদের স্বাস্থ্য পরীক্ষা, বিনামূল্যে ওষুধ বিতরণ, পথশিশুদের খাবার বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়। পরে কলেজ মাঠে অতিথিরা নিম গাছ রোপণ করেন এবং পথশিশুদের স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম উদ্বোধন করেন।

    অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক, বিএনপি ও ড্যাবের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, চিকিৎসক, প্রকৌশলী এবং তিনটি মহিলা কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন