বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্বাস্থ্য ব্যবস্থায় নার্স ও মিডওয়াইফ সংখ্যা বাড়ানোর আহ্বান প্রতিমন্ত্রীর এইচএসসি পরীক্ষা হবে অভিন্ন প্রশ্নপত্রে, বন্যায় থাকছে বিকল্প ব্যবস্থা: শিক্ষামন্ত্রী গাবতলী-মহাখালীসহ চার টার্মিনাল সরছে: মন্ত্রী নিরাপত্তার ঘেরাটোপ যেন জনগণ থেকে দূরে না ঠেলে দেয় : এসএসএফকে প্রধানমন্ত্রী উন্নয়ন শুরু করতেই বগুড়ায় নানামুখী ষড়যন্ত্র : মীর শাহে আলম জাহের আলভীর জামিন নামঞ্জুর, পাঠানো হলো কারাগারে জুবাইদা রহমানকে নিয়ে প্রশংসায় মঈন খান, বললেন ‘মহীয়সী নারী’ ধর্মীয় অনুশাসন মেনে চলা সামরিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ : সেনাপ্রধান সাগর-রুনি হত্যা: প্রতিবেদন দাখিলে ফের ব্যর্থ পিবিআই দেশের ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
  • দেশের ১৭ অঞ্চলে ঝড়ের আভাস

    দেশের ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সন্ধ্যার মধ্যে দেশের ১৭টি অঞ্চলে বজ্রসহ ঝড় ও দমকা হাওয়ার আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

    বৃহস্পতিবার (১৮ জুন) আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার স্বাক্ষরিত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

    পূর্বাভাসে বলা হয়, রংপুর, পাবনা, কুষ্টিয়া, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫–৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

    এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।

    আবহাওয়ার সকালের পূর্বাভাসে আরও জানানো হয়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

    এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। খুলনা বিভাগের কিছু অংশসহ গোপালগঞ্জ, রাজশাহী ও পাবনায় চলমান মৃদু তাপপ্রবাহ প্রশমিত হতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ