মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

উন্নয়ন শুরু করতেই বগুড়ায় নানামুখী ষড়যন্ত্র : মীর শাহে আলম

উন্নয়ন শুরু করতেই বগুড়ায় নানামুখী ষড়যন্ত্র : মীর শাহে আলম
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বগুড়া জেলা দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত ছিল। এখন উন্নয়ন কার্যক্রম শুরু হওয়ার পর নানা ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বেলা সাড়ে ১১টায় বগুড়ার দত্তবাড়ী এলাকায় শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের বহিঃ ও অন্তঃ বিভাগের কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রখ্যাত হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডা. জোবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে হাসপাতাল কর্তৃপক্ষ এই আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, হাসপাতালটির পরিধি বাড়িয়ে ৬ তলা থেকে ৮ তলা করা হবে। পাশাপাশি ৫০ শয্যার এই শিশু হাসপাতালকে ধাপে ধাপে ১০১ বা ১৫০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। প্রয়োজনীয় জমি সরকারি বা ব্যক্তিমালিকানাধীন হলে অধিগ্রহণের মাধ্যমে হাসপাতালের সঙ্গে যুক্ত করা হবে বলেও জানান তিনি।

রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, সামনে ২৩ জুন একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিছু নাটকীয়তা ও ষড়যন্ত্র চলছে। এসব থেকে মনোযোগ সরিয়ে উন্নয়নের কাজে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও জানান, বগুড়া বিশ্ববিদ্যালয় আইন নীতিগত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উঠেছে এবং করতোয়া নদী খনন প্রকল্প ইতোমধ্যে একনেকে অনুমোদিত হয়েছে। হাসপাতালটি অলাভজনকভাবে পরিচালিত হবে এবং রোগীদের ন্যূনতম খরচে চিকিৎসা সেবা দেওয়া হবে।

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব এবং বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী হাসপাতালের নতুন অবকাঠামো ও চিকিৎসা সরঞ্জাম পরিদর্শন করেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন