সোমবার, ০৪ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম

পশ্চিমবঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিজেপি

পশ্চিমবঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিজেপি
ছবি: বিবিসি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে, আর শুরু থেকেই দেখা যাচ্ছে টানটান উত্তেজনা ও হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও তৃণমূল কংগ্রেস (টিএমসি) প্রায় সমানতালে লড়াই করছে।

হিন্দুস্তান টাইমসের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিজেপি ১০৫টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস ১০৩টি আসনে এগিয়ে থেকে শক্ত প্রতিদ্বন্দ্বিতা বজায় রেখেছে।

তবে গণনার শুরুতে চিত্র ছিল ভিন্ন। প্রাথমিক পর্যায়ে বিজেপি ৭১টি এবং তৃণমূল ৪৭টি আসনে এগিয়ে ছিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যবধান কমে এসে এখন প্রায় সমানে সমান অবস্থান তৈরি হয়েছে।

স্থানীয় সময় দুপুর ১২টার মধ্যে জয়-পরাজয়ের একটি স্পষ্ট চিত্র পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই নির্বাচনের ফলাফলের ওপর নির্ভর করছে আগামী পাঁচ বছর পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতা কার হাতে থাকবে।

এদিকে ভারতের অন্যান্য রাজ্যেও ভোট গণনার চিত্র সামনে আসছে। তামিলনাড়ুতে ডিএমকে ৩২টি আসনে এগিয়ে রয়েছে, যেখানে এনডিএ জোট মাত্র ২টি আসনে লিডে আছে।

কেরালায় ইউডিএফ ও এলডিএফ সমানভাবে ৩৮টি আসনে এগিয়ে রয়েছে, আর সেখানে এনডিএ ৪টি আসনে এগিয়ে আছে।

অন্যদিকে আসামে এনডিএ জোট ১২টি আসনে এগিয়ে থেকে ভালো অবস্থানে রয়েছে।

সব মিলিয়ে ভারতের বিভিন্ন রাজ্যের নির্বাচনী ফলাফল রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন