সোমবার, ০৪ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম

নাহিদ রানার পারফরম্যান্সে উজ্জ্বল পিএসএল, সেরা পুরস্কার কারা পেলেন

নাহিদ রানার পারফরম্যান্সে উজ্জ্বল পিএসএল, সেরা পুরস্কার কারা পেলেন
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ১১তম আসরের শিরোপা জিতেছে নাহিদ রানাদের দল পেশোয়ার জালমি। ফাইনাল ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই উদীয়মান বাংলাদেশি পেসার।

নিউজিল্যান্ড সিরিজ শেষে দেশে ফিরলেও ফাইনাল ম্যাচ খেলতে আবার পাকিস্তানে যান নাহিদ। তার এই সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হয়েছে। শিরোপা নির্ধারণী ম্যাচে বল হাতে আগুন ঝরিয়ে ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ২টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি। অসাধারণ এই পারফরম্যান্সের জন্য ফাইনালের ‘সুপারপাওয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কার জিতেছেন নাহিদ।

ফাইনালে ব্যাট-বলে অনন্য পারফরম্যান্স দেখান পেশোয়ারের আরেক তারকা অ্যারন হার্ডি। বল হাতে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে অপরাজিত ৫৬ রান করেন তিনি। এমন অলরাউন্ড নৈপুণ্যের জন্য ম্যাচসেরা (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত হন এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

পুরো আসরে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পেশোয়ার জালমির রহস্য স্পিনার সুফিয়ান মুকিম। ১১ ইনিংসে ২২ উইকেট শিকার করে তিনি জিতেছেন সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের ‘ফজল মাহমুদ ক্যাপ’। গড় ছিল ১৪.৪০, যা তাকে আসরের সেরা বোলারের স্বীকৃতিও এনে দেয়।

অন্যদিকে, দলের অধিনায়ক বাবর আজম ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন। ১১ ইনিংসে ৫৮৮ রান করে তিনি হয়েছেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। গড় ছিল ৭৩.৫০। এই কৃতিত্বের জন্য তিনি জিতেছেন ‘হানিফ মোহাম্মদ ক্যাপ’ এবং হয়েছেন আসরের সেরা ব্যাটার।

এছাড়া পেশোয়ার জালমির ফারহান ইউসুফ সেরা ফিল্ডার এবং কুশল মেন্ডিস সেরা উইকেটকিপার নির্বাচিত হয়েছেন। ইসলামাবাদ ইউনাইটেডের অধিনায়ক শাদাব খান ১৭ উইকেট ও ১৭৩ রান করে হয়েছেন সেরা অলরাউন্ডার।

উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জিতেছেন হায়দরাবাদ কিংসম্যানের পেসার হুনাইন শাহ, যিনি আসরে ১৭ উইকেট শিকার করেন। ‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার জিতেছে হায়দরাবাদ কিংসম্যান এবং সেরা আম্পায়ার নির্বাচিত হয়েছেন আসিফ ইয়াকুব।

পিএসএল ১১-এর পুরস্কারজয়ীরা

সেরা খেলোয়াড়: সুফিয়ান মুকিম

সেরা ব্যাটার: বাবর আজম

সেরা বোলার: সুফিয়ান মুকিম

সেরা অলরাউন্ডার: শাদাব খান

সেরা উইকেটকিপার: কুশল মেন্ডিস

সেরা ফিল্ডার: ফারহান ইউসুফ

উদীয়মান ক্রিকেটার: হুনাইন শাহ

হানিফ মোহাম্মদ ক্যাপ: বাবর আজম (৫৮৮ রান)

ফজল মাহমুদ ক্যাপ: সুফিয়ান মুকিম (২২ উইকেট)

স্পিরিট অব ক্রিকেট: হায়দরাবাদ কিংসম্যান

সেরা আম্পায়ার: আসিফ ইয়াকুব


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন