মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • পর্যটন এলাকায় নিরাপত্তা জোরদারে ডিসিদের নির্দেশ

    পর্যটন এলাকায় নিরাপত্তা জোরদারে ডিসিদের নির্দেশ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি কক্সবাজারকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

    সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। ওই অধিবেশনটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে অনুষ্ঠিত হয়।

    মন্ত্রী বলেন, জেলা প্রশাসকদের সম্মেলনে মূল আলোচনার বিষয় ছিল দেশের পর্যটন শিল্প। বাংলাদেশের প্রতিটি জেলায় ছড়িয়ে থাকা পর্যটন কেন্দ্রগুলো উন্নয়ন, সংস্কার এবং নতুন পর্যটন স্পট তৈরি করে দর্শনার্থীদের আকর্ষণ বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

    তিনি জানান, মনপুরা ও নেত্রকোনার মতো এলাকাগুলোতে পর্যটন সুবিধা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর ফলে পর্যটন খাত আরও সমৃদ্ধ হবে এবং বিদেশি পর্যটকরাও আকৃষ্ট হবেন।

    মন্ত্রী আরও বলেন, মাঠ পর্যায় থেকে যেসব প্রস্তাব আসবে, সেগুলো বাস্তবায়নে মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা করবে।

    পর্যটকদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, জেলা প্রশাসকদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যেন কোনো পর্যটক নিরাপত্তাহীনতায় না পড়েন। একই সঙ্গে কক্সবাজার সৈকতকে পরিচ্ছন্ন রাখা এবং উন্নত মান বজায় রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

    সেন্ট মার্টিন দ্বীপ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দ্বীপটির নির্দিষ্ট সময় বন্ধ থাকা নিয়ে আজ আলোচনা হয়নি, তবে বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।

    তিনি আরও বলেন, দেশের পর্যটন খাত দীর্ঘদিন অবহেলিত ছিল এবং বর্তমানে এটি সবচেয়ে রুগ্ন অবস্থায় রয়েছে। সরকার এটিকে একটি শক্তিশালী শিল্প খাতে রূপান্তর করতে চায়।

    প্রধানমন্ত্রী তারেক রহমান পর্যটন খাতকে শিল্প হিসেবে গড়ে তুলতে চান বলেও উল্লেখ করেন তিনি। এ লক্ষ্যে সরকারি ও বেসরকারি উদ্যোগে কাজ চলছে।

    এছাড়া তিনি জানান, সৈয়দপুর বিমানবন্দর উন্নয়ন, ঠাকুরগাঁও বিমানবন্দর চালু এবং বগুড়ায় নতুন বিমানবন্দর ও ফ্লাইং একাডেমি স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে পাইলট তৈরির সুযোগ তৈরি হবে এবং দেশের বিমান খাত আরও শক্তিশালী হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ