সোমবার, ০৪ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ রাজনৈতিক ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করেছে ত্রয়োদশ সংসদ অধিবেশন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমবারের মতো সরকার গঠনের পথে বিজেপি শেয়ারবাজারে অচলাবস্থা কাটাতে ফ্লোর প্রাইস প্রত্যাহারের দাবি ডিবিএ’র পর্যটন এলাকায় নিরাপত্তা জোরদারে ডিসিদের নির্দেশ নুসরাতকে সহযোদ্ধা বলে রাজনৈতিক ও আইনি লড়াইয়ের ঘোষণা মনিরার বস্ত্র ও পাট মন্ত্রণালয় সংশ্লিষ্টদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত ফেসবুকে ভাইরাল ক্রেয়ন ড্রয়িং ট্রেন্ড সোনার দাম আজ কত? দেখে নিন ভরিপ্রতি নতুন রেট নীলফামারীর স্কুলে শিক্ষার্থীদের পচা ডিম বিতরণ, অভিভাবকদের প্রতিবাদ
  • তুহিনকে হুমকির ঘটনায় উদ্বেগ জানাল ডিআরইউ

    তুহিনকে হুমকির ঘটনায় উদ্বেগ জানাল ডিআরইউ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)-তে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক আবদুল হাই তুহিনকে মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ডিআরইউ।

    ডিআরইউ জানায়, “শেখ জনি” পরিচয়ে এক ব্যক্তি সাংবাদিক তুহিনকে ফোন করে হুমকি দেন। ঘটনাটি ঘটে গত ২২ এপ্রিল ২০২৬ রাতে, যখন তিনি সেগুনবাগিচাস্থ ডিআরইউ কার্যালয়ে অবস্থান করছিলেন। পরবর্তীতে হুমকিদাতা দাবি করেন, ‘সংবাদ প্রতিদিন’ পত্রিকায় প্রকাশিত “ডিআইএ-তে দুর্নীতির সিন্ডিকেট” শীর্ষক প্রতিবেদনের জেরে এই হুমকি দেওয়া হয়েছে।

    শনিবার (২ মে, ২০২৬) ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালে আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানান। তারা বলেন, এটি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ভয়ভীতি প্রদর্শনের একটি গুরুতর উদাহরণ এবং গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী।

    ডিআরইউ নেতৃবৃন্দ আরও বলেন, অবিলম্বে হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সাংবাদিক তুহিনের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। একইসঙ্গে ভবিষ্যতে সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের হয়রানি ও হুমকি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

    উল্লেখ্য, আবদুল হাই তুহিন ‘সংবাদ প্রতিদিন’-এর শিক্ষা বিষয়ক রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ