সোমবার, ০৪ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ রাজনৈতিক ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করেছে ত্রয়োদশ সংসদ অধিবেশন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমবারের মতো সরকার গঠনের পথে বিজেপি শেয়ারবাজারে অচলাবস্থা কাটাতে ফ্লোর প্রাইস প্রত্যাহারের দাবি ডিবিএ’র পর্যটন এলাকায় নিরাপত্তা জোরদারে ডিসিদের নির্দেশ নুসরাতকে সহযোদ্ধা বলে রাজনৈতিক ও আইনি লড়াইয়ের ঘোষণা মনিরার বস্ত্র ও পাট মন্ত্রণালয় সংশ্লিষ্টদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত ফেসবুকে ভাইরাল ক্রেয়ন ড্রয়িং ট্রেন্ড সোনার দাম আজ কত? দেখে নিন ভরিপ্রতি নতুন রেট নীলফামারীর স্কুলে শিক্ষার্থীদের পচা ডিম বিতরণ, অভিভাবকদের প্রতিবাদ
  • হরমুজ প্রণালি ইস্যুতে ট্রাম্পকে হুঁশিয়ারি ইরানের

    হরমুজ প্রণালি ইস্যুতে ট্রাম্পকে হুঁশিয়ারি ইরানের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নামে নতুন উদ্যোগ ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই পরিকল্পনা ঘিরে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়েছে ইরান।

    ট্রাম্পের এ পরিকল্পনাকে ‘হস্তক্ষেপ’ উল্লেখ করে ইরানের জাতীয় নিরাপত্তা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি কমিশনের প্রধান এব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বলেছেন, “হরমুজ প্রণালির নতুন সামুদ্রিক প্রশাসনিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের যে কোনো হস্তক্ষেপকে চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন বলে বিবেচনা করা হবে।”

    আরব উপসাগর ও পারস্য উপসাগরকে সংযুক্তকারী ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ। বিশ্বের এক পঞ্চমাংশ তেল-গ্যাস ও জ্বালানি পণ্য এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালিতে অবরোধ জারি করে ইরান। ফলে প্রণালি, আরব উপসাগর ও পারস্য উপসাগরে আটকা পড়ে শতাধিক জাহাজ।

    গতকাল রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, হরমুজে আটকে পড়া এই বাণিজ্যিক জাহাজগুলোকে নৌবাহিনীর প্রহরার মাধ্যমে প্রণালি থেকে বের হতে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। এই প্রকল্পের নাম ‘প্রোজেক্ট ফ্রিডম’ দিয়েছেন তিনি।

    ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প বলেছেন, “বিশ্বের অনেক দেশের বাণিজ্যিক জাহাজ হরমুজে আটকা পড়েছে। এসব দেশের অধিকাংশই মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক সংঘাতের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট নয় এবং তারা আমাদের কাছে অনুরোধ জানিয়েছে যে আমাদের নৌবাহিনী যেন আটকা পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে প্রণালি থেকে বের হতে সহযোগিতা করে।”

    “আমরা তাদের অনুরোধে ইতিবাচক সাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আটকা পড়া বাণিজ্যিক জাহাজগুলো যেন নিশ্চিন্তে তাদের গন্তব্য রওনা হতে পারে— তা নিশ্চিত করতে এবং সেসব জাহাজের নিরপেক্ষ-নিরপরাধ ক্রুদের মুক্ত করতে হরমুজ প্রণালিতে শিগগিরই প্রজেক্ট ফ্রিডম প্রকল্প শুরু হচ্ছে।”

    যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সকাল, অর্থাৎ বাংলাদেশ স্থানীয় সময় সোমবার রাত থেকে হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ শুরু হচ্ছে বলে ট্রুথ সোশ্যাল পোস্টে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

    ট্রাম্প ট্রুথ সোশ্যালে এই পোস্ট করার কিছুক্ষণ পর যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়ে এ পোস্ট দেন এব্রাহিম আজিজি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ