বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে কঠোর বার্তা ইরানের

    মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে কঠোর বার্তা ইরানের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরানের এক শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতা হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ও সেনাদের জন্য ‘কবরস্থানে’ পরিণত করার হুমকি দিয়েছেন। তার এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

    ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) সাবেক কমান্ডার এবং তেহরানের এক্সপিডিয়েন্সি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ী এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে ‘দস্যু’ হিসেবে উল্লেখ করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্র একমাত্র দেশ যারা বিমানবাহী রণতরী ব্যবহার করে বিশ্বব্যাপী দস্যুতার ভূমিকা পালন করছে।

    তিনি আরও দাবি করেন, “দস্যুদের মোকাবিলার সক্ষমতা আমাদের যেমন আছে, তেমনি তাদের যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার সামর্থ্যও আমাদের রয়েছে।”

    রেজায়ী হুঁশিয়ারি দিয়ে বলেন, “তোমাদের বিমানবাহী রণতরী ও সামরিক বাহিনীকে কবরস্থানে পরিণত করার জন্য প্রস্তুত হও।” তিনি অতীতের এক সংঘর্ষের প্রসঙ্গ টেনে বলেন, “যেমন ইসফাহানে তোমাদের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ পড়ে ছিল।”

    ধারণা করা হচ্ছে, গত মাসে একটি এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনার ইঙ্গিত হিসেবেই তিনি এ মন্তব্য করেন।

    এ ঘটনায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নতুন করে আলোচনায় এসেছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ