বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ১৯ বছর পর গ্রেপ্তার ১৪ বছরের সাজাপ্রাপ্ত ‘কিলার মাসুদ’ দুই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘোষণা কমছে না হাম-ডেঙ্গুর চাপ, শিশু হাসপাতালে বাড়ছে রোগীর ভিড় ৩১ মিলিমিটার বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়ক পানির নিচে যাত্রীর মৃত্যুতে মাসকাটে জরুরি অবতরণ, অনিশ্চিত পরবর্তী যাত্রা শফিকুর রহমানের সঙ্গে ডাচ রাষ্ট্রদূতের বৈঠক, আলোচনায় রাজনৈতিক স্থিতিশীলতা রেমিট্যান্সে রেকর্ড প্রবৃদ্ধি, বাণিজ্য ঘাটতিতে অস্বস্তি শান্তি ও মানবতার বার্তায় চট্টগ্রামে জশনে জুলুস ট্রলারডুবিতে নিখোঁজ ৫ জেলে, তদারকি করছেন চিফ হুইপ বাংলাদেশকে হারাতে এমন পিচ বানানো হয়েছে, অভিযোগ গাভাস্কারের
  • ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নয়াপল্টনে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

    ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নয়াপল্টনে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি। বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হবে।

    অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদসহ দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।

    দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্ধারিত সময়ে মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

    দলীয় সূত্র জানিয়েছে, শুধু কেন্দ্রীয়ভাবে নয়, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের বিভিন্ন স্থানেও বিএনপির উদ্যোগে মিলাদ, দোয়া মাহফিল ও ধর্মীয় কর্মসূচি আয়োজন করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন