বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ১৯ বছর পর গ্রেপ্তার ১৪ বছরের সাজাপ্রাপ্ত ‘কিলার মাসুদ’ দুই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘোষণা কমছে না হাম-ডেঙ্গুর চাপ, শিশু হাসপাতালে বাড়ছে রোগীর ভিড় ৩১ মিলিমিটার বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়ক পানির নিচে যাত্রীর মৃত্যুতে মাসকাটে জরুরি অবতরণ, অনিশ্চিত পরবর্তী যাত্রা শফিকুর রহমানের সঙ্গে ডাচ রাষ্ট্রদূতের বৈঠক, আলোচনায় রাজনৈতিক স্থিতিশীলতা রেমিট্যান্সে রেকর্ড প্রবৃদ্ধি, বাণিজ্য ঘাটতিতে অস্বস্তি শান্তি ও মানবতার বার্তায় চট্টগ্রামে জশনে জুলুস ট্রলারডুবিতে নিখোঁজ ৫ জেলে, তদারকি করছেন চিফ হুইপ বাংলাদেশকে হারাতে এমন পিচ বানানো হয়েছে, অভিযোগ গাভাস্কারের
  • ডিএমপির অভিযানে ৫০০ গ্রেপ্তার, বিপুল মাদক উদ্ধার

    ডিএমপির অভিযানে ৫০০ গ্রেপ্তার, বিপুল মাদক উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।

    বুধবার (২৬ আগস্ট) ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

    ডিএমপি জানায়, অভিযানে গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগের ৩১ জন, লালবাগের ৪০ জন, ওয়ারীর ৫৮ জন, মতিঝিলের ৬৩ জন, তেজগাঁওয়ের ৭১ জন, মিরপুরের ১৩৬ জন, গুলশানের ৫৭ জন, উত্তরা বিভাগের ৩২ জন, গোয়েন্দা বিভাগের ১০ জন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের দুজন রয়েছেন।

    অভিযান চলাকালে বিভিন্ন ধরনের চোরাই ও অবৈধ মালামালও উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে চারটি মোটরসাইকেল, চারটি সিএনজি, পাঁচটি ভুয়া নম্বর প্লেট, ১ হাজার ২৬৬টি ভারতীয় শাড়ি, দুটি মনিটর, আটটি মোবাইল ফোন, চুরির কাজে ব্যবহৃত ১৬টি ডালি, আটটি চাবি, একটি কাটার কাঁচি ও একটি ছিটকিনি।

    এ ছাড়া মাদকবিরোধী অভিযানে ২৬ কেজি ১৬০ গ্রাম গাঁজা, ৭ হাজার ২১২টি ইয়াবা, ৫ দশমিক ৫ গ্রাম হেরোইন এবং ৪৪০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ।

    ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে এসব মাদক ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে গ্রেপ্তার ৫০০ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন