বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কমছে না হাম-ডেঙ্গুর চাপ, শিশু হাসপাতালে বাড়ছে রোগীর ভিড় ৩১ মিলিমিটার বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়ক পানির নিচে যাত্রীর মৃত্যুতে মাসকাটে জরুরি অবতরণ, অনিশ্চিত পরবর্তী যাত্রা শফিকুর রহমানের সঙ্গে ডাচ রাষ্ট্রদূতের বৈঠক, আলোচনায় রাজনৈতিক স্থিতিশীলতা রেমিট্যান্সে রেকর্ড প্রবৃদ্ধি, বাণিজ্য ঘাটতিতে অস্বস্তি শান্তি ও মানবতার বার্তায় চট্টগ্রামে জশনে জুলুস ট্রলারডুবিতে নিখোঁজ ৫ জেলে, তদারকি করছেন চিফ হুইপ বাংলাদেশকে হারাতে এমন পিচ বানানো হয়েছে, অভিযোগ গাভাস্কারের যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার চার খুনের ঘটনায় সীমান্তের জবানবন্দি, আসামিদের বক্তব্যের সঙ্গে মিল
  • ট্রলারডুবিতে নিখোঁজ ৫ জেলে, তদারকি করছেন চিফ হুইপ

    ট্রলারডুবিতে নিখোঁজ ৫ জেলে, তদারকি করছেন চিফ হুইপ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলেকে দ্রুত উদ্ধারে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম। তিনি জানান, নিখোঁজ জেলেদের উদ্ধারে চলমান তৎপরতা তিনি নিজেও তদারকি করছেন।

    মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বরগুনার সাংবাদিকদের পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

    চিফ হুইপ বলেন, ‘এ বিষয়ে আমি তদারকি করছি। প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি, যাতে উদ্ধার তৎপরতা জোরদার হয়। পাঁচজনের খোঁজ নেওয়া হচ্ছে এবং অনুসন্ধান চলছে। চেষ্টা করছি, যাতে অনতিবিলম্বে তাদের উদ্ধার করা যায়।’

    তিনি জানান, পাথরঘাটার একটি ট্রলার দুর্ঘটনার পর মোট ১৩ জেলে নিখোঁজ হয়েছিলেন। এর মধ্যে উদ্ধারকারী দল ইতোমধ্যে আটজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে। বাকি পাঁচজনের সন্ধানে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

    জেলেদের পাশে থাকার আশ্বাস দিয়ে নূরুল ইসলাম বলেন, ‘ধর্ম-বর্ণ ও দলমত নির্বিশেষে জেলেরা আমার খুব আপন মানুষ। তারা খুবই অসহায়। এসব অসহায় জেলেদের পাশে আমি সবসময় আছি। সে যে ধর্মেরই হোক, আমাকে ভোট দেন অথবা না দেন—তাদের পাশে আমি আছি এবং থাকব।’

    নিখোঁজ জেলেদের উদ্ধারে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাসও দেন তিনি।

    চিফ হুইপ আরও বলেন, যাদের সহযোগিতা করার সুযোগ রয়েছে, তাদেরও নিখোঁজ জেলেদের উদ্ধারে পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন তিনি। দ্রুত তাদের উদ্ধার করতে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি।

    স্থানীয় সূত্রে জানা গেছে, বরগুনার পাথরঘাটা থেকে চার দিন আগে এফবি বরকত নামের একটি ট্রলারে করে ১৩ জেলে সাগরে মাছ ধরতে যান।

    সোমবার দুপুরের দিকে সাগরের আবহাওয়া খারাপ হয়ে যায়। এ সময় উত্তাল ঢেউয়ের মধ্যে ট্রলারটি উল্টে ডুবে যায়।

    ট্রলারে থাকা ১৩ জেলের মধ্যে আটজন সাঁতরে কাছাকাছি থাকা আরেকটি ট্রলারে উঠতে সক্ষম হন। পরে তাদের উদ্ধার করা হয়। তবে বাকি পাঁচ জেলে নিখোঁজ হন।

    দুর্ঘটনার পর ২৪ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেলেও নিখোঁজ পাঁচ জেলের সন্ধান পাওয়া যায়নি। তাদের উদ্ধারে সাগরে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন