বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কমছে না হাম-ডেঙ্গুর চাপ, শিশু হাসপাতালে বাড়ছে রোগীর ভিড় ৩১ মিলিমিটার বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়ক পানির নিচে যাত্রীর মৃত্যুতে মাসকাটে জরুরি অবতরণ, অনিশ্চিত পরবর্তী যাত্রা শফিকুর রহমানের সঙ্গে ডাচ রাষ্ট্রদূতের বৈঠক, আলোচনায় রাজনৈতিক স্থিতিশীলতা রেমিট্যান্সে রেকর্ড প্রবৃদ্ধি, বাণিজ্য ঘাটতিতে অস্বস্তি শান্তি ও মানবতার বার্তায় চট্টগ্রামে জশনে জুলুস ট্রলারডুবিতে নিখোঁজ ৫ জেলে, তদারকি করছেন চিফ হুইপ বাংলাদেশকে হারাতে এমন পিচ বানানো হয়েছে, অভিযোগ গাভাস্কারের যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার চার খুনের ঘটনায় সীমান্তের জবানবন্দি, আসামিদের বক্তব্যের সঙ্গে মিল
  • ‘যেন এক অন্য অনুপমকে দেখছি’, ছেলেকে নিয়ে উচ্ছ্বসিত প্রস্মিতা

    ‘যেন এক অন্য অনুপমকে দেখছি’, ছেলেকে নিয়ে উচ্ছ্বসিত প্রস্মিতা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গায়ক অনুপম রায় ও গায়িকা প্রস্মিতা পালের জীবনে শুরু হয়েছে নতুন অধ্যায়। গত ১৭ আগস্ট তাঁদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান। সন্তান জন্মের পর বদলে গেছে দুজনের দৈনন্দিন জীবনও। মাতৃত্বের নতুন অভিজ্ঞতা এবং বাবা হিসেবে অনুপমের নতুন রূপ নিয়ে কথা বলেছেন প্রস্মিতা।

    সন্তানকে ঘিরেই এখন কাটছে তাঁদের দিনের বেশিরভাগ সময়। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে বিশ্রামে যাওয়া—সবকিছুই যেন সদ্যোজাতকে কেন্দ্র করে। এই সময়ের মধ্যেই স্বামী অনুপমের একেবারে নতুন একটি দিক আবিষ্কার করেছেন বলে জানান প্রস্মিতা।

    গানের মাধ্যমে নিজেকে প্রকাশ করলেও ব্যক্তিজীবনে অনুপমকে বরাবরই কিছুটা অন্তর্মুখী হিসেবে দেখা যায়। তবে বাবা হওয়ার পর তাঁর মধ্যে এসেছে বড় পরিবর্তন। প্রস্মিতার ভাষায়, সন্তানকে সামলানোর ক্ষেত্রে অনুপমের উৎসাহ ও আগ্রহ তাঁকে মুগ্ধ করছে।

    প্রস্মিতা বলেন, ‘যেন একটা অন্য মানুষকে দেখতে পাচ্ছি। ও খুবই উত্তেজিত। কখনও কখনও দেখছি, ও আমার চেয়েও ভালোভাবে সন্তানকে সামলাচ্ছে। হইহই করে সময় কাটাচ্ছে। ওর এই ‘‘বাবা’’ সত্তাটা দেখতে পারা সত্যিই আনন্দের। এ এক অন্য অভিজ্ঞতা।’

    বাবা হিসেবে অনুপম খুবই সফল ও দায়িত্বশীল হবেন বলেও বিশ্বাস প্রস্মিতার। তাঁর মতে, সন্তানকে ঘিরে অনুপমের এই উচ্ছ্বাস তাঁদের নতুন জীবনের অন্যতম আনন্দের বিষয় হয়ে উঠেছে।

    মাতৃত্বে নতুন অনুভূতি

    নিজের মধ্যেও পরিবর্তন অনুভব করছেন প্রস্মিতা। মাতৃত্বের এই সময়টি তিনি উপভোগ করছেন বলেই জানান। আগে অন্যদের কাছ থেকে মাতৃত্বের অভিজ্ঞতার কথা শুনলেও সেই অনুভূতির গভীরতা বুঝতে পারেননি। এখন নিজে মা হওয়ার পর বিষয়টি নতুনভাবে উপলব্ধি করছেন তিনি।

    প্রস্মিতার কথায়, ‘অন্যদের মুখে এত দিন শুনতাম। তখন বুঝতাম না অনুভূতিটা কেমন। কিন্তু আজ বুঝছি। এই সফরটা আরও ভালো করে উপভোগ করতে চাই।’

    গানের মধ্যেই বেড়ে উঠছে সন্তান

    অনুপম ও প্রস্মিতা দুজনেই সংগীতের সঙ্গে যুক্ত। ফলে তাঁদের সন্তানও জন্মের পর থেকেই গানের পরিবেশের মধ্যে বড় হচ্ছে। বাবা-মায়ের গান ইতোমধ্যে শুনছে একরত্তি। ভবিষ্যতে এই পরিবেশ সন্তানের ওপর যেমন প্রভাব ফেলবে, তেমনি মাতৃত্বের অভিজ্ঞতাও তাঁর গানের ওপর প্রভাব ফেলবে বলে মনে করছেন প্রস্মিতা।

    তিনি বলেন, ‘এখন তো বেশিরভাগ সময়টা ওকে ঘিরেই কাটছে। ও গান শুনছে, তাই ওর ওপর প্রভাব পড়বেই। তবে ভবিষ্যতে ওর এবং মাতৃত্বের প্রভাবও আমার গানের ওপর অবশ্যই পড়বে।’

    চাকরি, গান ও সন্তান—তিন দায়িত্ব

    গানের পাশাপাশি একটি বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মরত প্রস্মিতা। বর্তমানে সন্তান জন্মের কারণে ছয় মাসের মাতৃত্বকালীন ছুটিতে আছেন তিনি। ছুটি শেষে তাঁকে একই সঙ্গে চাকরি, গান এবং সন্তান—তিনটি বিষয় সামলাতে হবে।

    ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রস্মিতা জানান, মাতৃত্বকালীন ছুটি শেষে চাকরিতে ফেরাটা কিছুটা চ্যালেঞ্জিং হবে। একই সঙ্গে গানের অনুষ্ঠানেও ফিরতে হবে। এর জন্য শারীরিক ও মানসিক প্রস্তুতির প্রয়োজন রয়েছে বলেও মনে করেন তিনি।

    তিনি বলেন, ‘মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে চাকরিতে ফেরার পথটা কিছুটা কঠিনই হবে। সেই সঙ্গে গানের অনুষ্ঠানেও ফিরতে হবে। সেটার জন্যও শারীরিক ও মানসিক প্রস্তুতি প্রয়োজন। তবে আলাদা করে কিছু পরিকল্পনা নেই।’

    গত সপ্তাহে সন্তান ও নতুন মাকে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা আনন্দ-উৎসবের মধ্য দিয়ে স্বাগত জানিয়েছেন। নতুন অতিথিকে ঘিরে অনুপম ও প্রস্মিতার জীবনে এখন আনন্দের ব্যস্ততা। মাতৃত্ব ও পিতৃত্বের এই নতুন অভিজ্ঞতার প্রতিটি মুহূর্তই উপভোগ করছেন তাঁরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন