শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মেট্রো স্টেশনের ব্যাগ ঘিরে আতঙ্ক, শেষে মিলল পান-জর্দা দেশজুড়ে বাড়ছে বৃষ্টির প্রবণতা, সতর্ক করল আবহাওয়া অফিস ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া? নতুন প্রতিবেদনে চাঞ্চল্য মিরপুর মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু, নিরাপত্তা জোরদার বিশ্বকাপের মঞ্চে পরা জিমিনের শার্টের দাম আকাশছোঁয়া বিতর্কের মুখে বিশ্বকাপের বিনিয়োগ পরিকল্পনা বাতিল করল ফিফা সৌদি প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তি, কূটনীতিতে নতুন অধ্যায়? গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিলে পেট্রোবাংলা ঘেরাও: নাহিদ ইসলাম র‍্যাব-১ সদর দপ্তরে ‘আয়না ঘর’ পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের বিচারকেরা তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতার পথে বাংলাদেশ: মার্কিন বিশেষ দূত
  • বিচ্ছেদের দায় নিজের কাঁধে নিলেন সোহেল খান

    বিচ্ছেদের দায় নিজের কাঁধে নিলেন সোহেল খান
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ ২৪ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার পর প্রথমবারের মতো সাবেক স্ত্রী সীমা সাজদেহর সঙ্গে বিচ্ছেদের কারণ নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন বলিউড অভিনেতা ও প্রযোজক সোহেল খান। তিনি জানিয়েছেন, তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনে নিজের আচরণ ও সেই সময়ের মানসিক অবস্থাকেই তিনি দায়ী মনে করেন।

    সম্প্রতি একটি রিয়েলিটি অনুষ্ঠানে অংশ নিয়ে সোহেল বলেন, জীবনের সেই সময়ে কর্মজীবনে নানা চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন তিনি। মানসিক চাপ ও ব্যক্তিগত অস্থিরতার প্রভাব পড়ে পারিবারিক জীবনেও। নিজের আচরণের কারণে এমন একজন মানুষকে হারিয়েছেন, যাকে তিনি সত্যিকার অর্থেই ভালোবাসতেন।

    সোহেল আরও বলেন, সীমা সাজদেহ শুধু তার সাবেক স্ত্রী নন, দুই সন্তানের মা হিসেবেও তার প্রতি গভীর শ্রদ্ধা রয়েছে। তিনি জানান, ভালোবাসার চেয়েও সম্মানের জায়গাটি এখন আরও বড় হয়ে উঠেছে।

    বিচ্ছেদের পর তাদের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হলেও সময়ের সঙ্গে সেই সম্পর্ক আবার স্বাভাবিক হয়েছে বলে জানান অভিনেতা। খোলামেলা আলোচনার মাধ্যমে দুজনের মধ্যে আগের মতো যোগাযোগ তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

    সন্তানদের লালন-পালনের বিষয়ে সোহেল বলেন, তাদের দুই ছেলে বর্তমানে তার সঙ্গেই থাকে। তবে সীমা নিয়মিত সন্তানদের দেখতে আসেন এবং পরিবারের সদস্য হিসেবেই তাদের সঙ্গে সময় কাটান। সন্তানদের স্বার্থে তারা পারস্পরিক সম্মান ও সুসম্পর্ক বজায় রেখে চলছেন।

    উল্লেখ্য, ১৯৯৮ সালে পরিবারের অমতে বিয়ে করেছিলেন সোহেল খান ও সীমা সাজদেহ। প্রায় ২৪ বছরের দাম্পত্য জীবনের পর ২০২২ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা।
    বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করতে দুই দলের এই লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ