শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মেট্রো স্টেশনের ব্যাগ ঘিরে আতঙ্ক, শেষে মিলল পান-জর্দা দেশজুড়ে বাড়ছে বৃষ্টির প্রবণতা, সতর্ক করল আবহাওয়া অফিস ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া? নতুন প্রতিবেদনে চাঞ্চল্য মিরপুর মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু, নিরাপত্তা জোরদার বিশ্বকাপের মঞ্চে পরা জিমিনের শার্টের দাম আকাশছোঁয়া বিতর্কের মুখে বিশ্বকাপের বিনিয়োগ পরিকল্পনা বাতিল করল ফিফা সৌদি প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তি, কূটনীতিতে নতুন অধ্যায়? গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিলে পেট্রোবাংলা ঘেরাও: নাহিদ ইসলাম র‍্যাব-১ সদর দপ্তরে ‘আয়না ঘর’ পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের বিচারকেরা তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতার পথে বাংলাদেশ: মার্কিন বিশেষ দূত
  • জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, ভক্তদের প্রতি কৃতজ্ঞ পূর্ণিমা

    জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, ভক্তদের প্রতি কৃতজ্ঞ পূর্ণিমা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জন্মদিন উপলক্ষে ভক্ত, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। জন্মদিনের পরদিন সামাজিক যোগাযোগমাধ্যমে সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

    নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে পূর্ণিমা লেখেন, জন্মদিনে পাওয়া অসংখ্য শুভেচ্ছা, দোয়া ও ভালোবাসায় তিনি সত্যিই অভিভূত। প্রতিটি শুভেচ্ছা তার হৃদয় স্পর্শ করেছে বলেও উল্লেখ করেন এই অভিনেত্রী।

    তিনি আরও বলেন, দর্শক-ভক্তদের নিঃস্বার্থ ভালোবাসাই তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি ও অনুপ্রেরণা। আজ তিনি যে অবস্থানে রয়েছেন, তার পেছনে সবার ভালোবাসা, সমর্থন ও বিশ্বাসের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

    সবাইকে ব্যক্তিগতভাবে উত্তর দেওয়ার চেষ্টা করলেও নানা কারণে অনেকের বার্তার জবাব দিতে পারেননি জানিয়ে পূর্ণিমা ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে সবার জন্য দোয়া কামনা করে ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    প্রসঙ্গত, একসময় নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করলেও সাম্প্রতিক বছরগুলোতে বেছে বেছে কাজ করছেন পূর্ণিমা। কয়েকটি সিনেমা ও ওটিটি প্রজেক্টে দেখা গেলেও নতুন কাজের ঘোষণা এখনও আসেনি। তবে উপযুক্ত গল্প ও শক্তিশালী চরিত্র পেলে অভিনয়ে ফিরতে তিনি আগ্রহী বলে বিভিন্ন সময় জানিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ