শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দেশজুড়ে বাড়ছে বৃষ্টির প্রবণতা, সতর্ক করল আবহাওয়া অফিস ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া? নতুন প্রতিবেদনে চাঞ্চল্য মিরপুর মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু, নিরাপত্তা জোরদার বিশ্বকাপের মঞ্চে পরা জিমিনের শার্টের দাম আকাশছোঁয়া বিতর্কের মুখে বিশ্বকাপের বিনিয়োগ পরিকল্পনা বাতিল করল ফিফা সৌদি প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তি, কূটনীতিতে নতুন অধ্যায়? গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিলে পেট্রোবাংলা ঘেরাও: নাহিদ ইসলাম র‍্যাব-১ সদর দপ্তরে ‘আয়না ঘর’ পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের বিচারকেরা তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতার পথে বাংলাদেশ: মার্কিন বিশেষ দূত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
  • আমিরের তৃতীয় বিয়ের পর ভাইরাল সালমানের পুরোনো মন্তব্য

    আমিরের তৃতীয় বিয়ের পর ভাইরাল সালমানের পুরোনো মন্তব্য
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের তৃতীয় বিয়ের পর নতুন করে আলোচনায় এসেছে সালমান খানের একটি পুরোনো মন্তব্য। কয়েক বছর আগে জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’-এ রসিকতার ছলে দেওয়া সেই বক্তব্য এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

    ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অনুষ্ঠানে সঞ্চালক কপিল শর্মা আমির খানের প্রসঙ্গ তুললে সালমান খান মজার ছলে বলেন, ‘আমির একজন পারফেকশনিস্ট। বিয়ে একদম পারফেক্ট না হওয়া পর্যন্ত সে বিয়ে করেই যাবে।’

    সালমানের এই মন্তব্যে তখন স্টুডিওজুড়ে হাসির রোল পড়ে যায়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তবে সম্প্রতি আমির খানের তৃতীয় বিয়ের পর সেই ভিডিও আবারও নতুন করে আলোচনায় উঠে এসেছে।

    অনেক নেটিজেনের মতে, মজার ছলে বলা সেই মন্তব্য যেন সময়ের সঙ্গে নতুন অর্থ পেয়েছে। ফলে ভিডিওটি আবারও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হচ্ছে।

    সম্প্রতি দীর্ঘদিনের বন্ধু ও সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছেন আমির খান। মুম্বাইয়ে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা। বিয়ের ছবি প্রকাশ্যে আসার পর থেকেই শুভেচ্ছার পাশাপাশি অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

    আমির খান প্রথম বিয়ে করেছিলেন রীনা দত্তকে। সেই সংসার ভেঙে যাওয়ার পর ২০০৫ সালে তিনি বিয়ে করেন নির্মাতা কিরণ রাওকে। ২০২১ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি এবং অবশেষে তাঁকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেন।

    অন্যদিকে, ৬০ বছর বয়সেও সালমান খান বলিউডের অন্যতম আলোচিত অবিবাহিত তারকা। ব্যক্তিগত জীবনে একাধিক সম্পর্কের গুঞ্জন থাকলেও তিনি এখনো বিয়ে করেননি।

    বিয়ে নিয়ে প্রশ্ন উঠলেই বরাবরের মতো রসিকতার আশ্রয় নেন সালমান। আর সেই কারণেই আমির খানকে নিয়ে তাঁর বহু বছর আগের মন্তব্যটি আবারও নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ