শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দেশজুড়ে বাড়ছে বৃষ্টির প্রবণতা, সতর্ক করল আবহাওয়া অফিস ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া? নতুন প্রতিবেদনে চাঞ্চল্য মিরপুর মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু, নিরাপত্তা জোরদার বিশ্বকাপের মঞ্চে পরা জিমিনের শার্টের দাম আকাশছোঁয়া বিতর্কের মুখে বিশ্বকাপের বিনিয়োগ পরিকল্পনা বাতিল করল ফিফা সৌদি প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তি, কূটনীতিতে নতুন অধ্যায়? গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিলে পেট্রোবাংলা ঘেরাও: নাহিদ ইসলাম র‍্যাব-১ সদর দপ্তরে ‘আয়না ঘর’ পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের বিচারকেরা তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতার পথে বাংলাদেশ: মার্কিন বিশেষ দূত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
  • ব্রাজিল ম্যাচ নিয়ে হিমির আত্মবিশ্বাস, জয়ের আশা নিয়ে প্রশ্ন পড়শীর

    ব্রাজিল ম্যাচ নিয়ে হিমির আত্মবিশ্বাস, জয়ের আশা নিয়ে প্রশ্ন পড়শীর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে আজ নরওয়ের মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচটি ঘিরে বিশ্বজুড়ে যেমন উত্তেজনা বিরাজ করছে, তেমনি বাংলাদেশের শোবিজ অঙ্গনের তারকারাও নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

    ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি ও সংগীতশিল্পী পড়শী—দুজনই ব্রাজিলের সমর্থক। তবে ম্যাচের আগে তাদের প্রতিক্রিয়ায় দেখা গেছে দুই ধরনের মানসিকতা।

    হিমি ব্রাজিলের জার্সি পরা একটি ছবি ফেসবুকে শেয়ার করে লিখেছেন, ‘ম্যাচের টেনশন? সেটা তো নরওয়ে করবে। আমি তো চিল করছি!’ তার এই আত্মবিশ্বাসী পোস্টে ভক্তদের মন্তব্যেও ছিল মজার সব প্রতিক্রিয়া। কেউ ব্রাজিলের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন, আবার কেউ নরওয়ের তারকা ফুটবলার আর্লিং হালান্ডকে সামনে এনে রসিকতা করেছেন।

    অন্যদিকে সংগীতশিল্পী পড়শীও ব্রাজিলের জার্সি পরে একটি ছবি পোস্ট করলেও তার ক্যাপশনে ফুটে উঠেছে কিছুটা সংশয়। তিনি লিখেছেন, ‘জিতবো আজ?’

    পড়শীর এই প্রশ্নের জবাবে ভক্তদের মধ্যে দেখা গেছে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া। কেউ ব্রাজিলের জয়ের আশা প্রকাশ করেছেন, আবার কেউ ম্যাচের ফল নিয়ে মজার ছলে ট্রল করেছেন।

    বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ২টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ব্রাজিল-নরওয়ের এই নকআউট লড়াই। কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্যে দুই দলের এই ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের পাশাপাশি বাংলাদেশের তারকাদের মধ্যেও বিরাজ করছে বাড়তি উত্তেজনা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ