চরকি অ্যাওয়ার্ড ২০২৪: এক নজরে সব বিজয়ী

বাংলাদেশের ওটিটি অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন চরকি অ্যাওয়ার্ডস-এর দ্বিতীয় আসরে দর্শক ভোটে (সাবস্ক্রাইবারস চয়েস) ২০২৪ সালের সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। ‘তুফান’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি এই সম্মাননা অর্জন করেন।
একই বিভাগে ২০২৪ সালের সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মাসুমা রহমান নাবিলা। সেরা সিনেমা নির্বাচিত হয়েছে ‘কাছের মানুষ দূরে থুইয়া’, আর সেরা সিরিজের স্বীকৃতি পেয়েছে ‘আধুনিক বাংলা হোটেল’।
রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আয়োজিত এই অনুষ্ঠানে ২০২৩ ও ২০২৪ সালের চরকির অরিজিনাল সিনেমা ও সিরিজের বিভিন্ন বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
২০২৪ সালের সাবস্ক্রাইবারস চয়েস বিজয়ীরা
সেরা সিনেমা: কাছের মানুষ দূরে থুইয়া
সেরা অভিনেতা: শাকিব খান (তুফান)
সেরা অভিনেত্রী: মাসুমা রহমান নাবিলা (তুফান)
সেরা সিরিজ: আধুনিক বাংলা হোটেল
সেরা সিরিজ অভিনেতা: মোশাররফ করিম
সেরা সিরিজ অভিনেত্রী: জয়া আহসান (২ষ)
সেরা গান: লাগে উড়া ধুরা
২০২৩ সালের সাবস্ক্রাইবারস চয়েস বিজয়ীরা
সেরা সিনেমা: সুড়ঙ্গ
সেরা অভিনেতা: আরিফিন শুভ (উনিশ২০)
সেরা অভিনেত্রী: আফসান আরা বিন্দু (উনিশ২০)
সেরা সিরিজ: মাইশেলফ অ্যালেন স্বপন
সেরা সিরিজ অভিনেতা: নাসির উদ্দিন খান
সেরা সিরিজ অভিনেত্রী: সাবিলা নূর (মারকিউলিস)
সেরা গান: গা ছুঁয়ে বলো
সমালোচক নির্বাচিত (ক্রিটিক চয়েজ) বিভাগ
২০২৪ সালের সেরা পরিচালক হয়েছেন রবিউল আলম রবি, চলচ্চিত্র ‘ফরগেট মি নট’-এর জন্য। একই সিনেমায় অভিনয়ের জন্য মেহজাবীন চৌধুরী সেরা অভিনেত্রীর পুরস্কার পান।
‘কাছের মানুষ দূরে থুইয়া’ সিনেমার জন্য প্রীতম হাসান সেরা অভিনেতা নির্বাচিত হন।
সিরিজ বিভাগে ‘সিনপাট’-এর জন্য মোহাম্মদ তাওকীর ইসলাম সেরা পরিচালক, জিন্নাত আরা সেরা অভিনেত্রী এবং ‘কালপুরুষ’-এর জন্য এফ এস নাইম সেরা অভিনেতার সম্মাননা অর্জন করেন।
২০২৩ সালের ক্রিটিক চয়েজ বিজয়ীরা
সেরা পরিচালক: রায়হান রাফী (সুড়ঙ্গ)
সেরা অভিনেতা: আফরান নিশো (সুড়ঙ্গ)
সেরা অভিনেত্রী: নাজিয়া হক অর্ষা (জাহান)
সেরা সিরিজ পরিচালক: শঙ্খ দাশগুপ্ত (গুটি)
সেরা সিরিজ অভিনেত্রী: আজমেরী হক বাঁধন (গুটি)
সেরা সিরিজ অভিনেতা: নাসির উদ্দিন খান (মাইশেলফ অ্যালেন স্বপন)
বিশেষ সম্মাননা
এবারের আয়োজনে প্রয়াত অভিনেত্রী ও লেখক কারিনা কায়সার-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তাঁর পক্ষে সম্মাননা গ্রহণ করেন বন্ধু রেজাউর রহমান ও কামরুন নাহার। সম্মাননা তুলে দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।
জমকালো আয়োজনে মুখর চরকি অ্যাওয়ার্ডস
সন্ধ্যায় রেড কার্পেট দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। দেশের চলচ্চিত্র, নাটক ও ওটিটি অঙ্গনের জনপ্রিয় শিল্পী, নির্মাতা ও কলাকুশলীরা এতে অংশ নেন। নৃত্য, অ্যাকাপেলা ও বিটবক্সিং পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ হয়।
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি জানান, বাংলা কনটেন্টের বৈশ্বিক পরিচিতি বাড়ানোই তাদের লক্ষ্য। তিনি বলেন, গত পাঁচ বছরে চরকির প্রিমিয়াম কনটেন্ট ১০০ কোটিরও বেশি ঘণ্টা দেখা হয়েছে। বর্তমানে প্ল্যাটফর্মটিতে তিন কোটির বেশি নিবন্ধিত ব্যবহারকারী রয়েছে এবং প্রকাশিত হয়েছে একশটিরও বেশি অরিজিনাল কনটেন্ট।
পুরস্কার বিতরণের পাশাপাশি আয়োজন করা হয় অভিনয়ের মাস্টারক্লাস, বাংলা সিনেমা ও ওটিটির ভবিষ্যৎ নিয়ে প্যানেল আলোচনা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। অভিনয়ের মাস্টারক্লাস পরিচালনা করেন গুণী অভিনেতা তারিক আনাম খান। আলোচনায় অংশ নেন নির্মাতা মেজবাউর রহমান সুমন, আদনান আল রাজীব ও নুহাশ হুমায়ূন।