বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দুই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘোষণা কমছে না হাম-ডেঙ্গুর চাপ, শিশু হাসপাতালে বাড়ছে রোগীর ভিড় ৩১ মিলিমিটার বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়ক পানির নিচে যাত্রীর মৃত্যুতে মাসকাটে জরুরি অবতরণ, অনিশ্চিত পরবর্তী যাত্রা শফিকুর রহমানের সঙ্গে ডাচ রাষ্ট্রদূতের বৈঠক, আলোচনায় রাজনৈতিক স্থিতিশীলতা রেমিট্যান্সে রেকর্ড প্রবৃদ্ধি, বাণিজ্য ঘাটতিতে অস্বস্তি শান্তি ও মানবতার বার্তায় চট্টগ্রামে জশনে জুলুস ট্রলারডুবিতে নিখোঁজ ৫ জেলে, তদারকি করছেন চিফ হুইপ বাংলাদেশকে হারাতে এমন পিচ বানানো হয়েছে, অভিযোগ গাভাস্কারের যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার
  • জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর

    জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে দেশের গণপরিবহন খাতে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরসহ আন্তজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা ইতোমধ্যে কার্যকর হয়েছে।

    বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এ ঘোষণা দেন। তিনি জানান, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে পরিবহন খাতে চাপ সামাল দিতে এই ভাড়া সমন্বয় করা হয়েছে।

    নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসভাড়া প্রতি কিলোমিটার ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৫৩ পয়সা হয়েছে। আন্তজেলা বাসে ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ২৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এলাকায় ভাড়া ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা করা হয়েছে। তবে সর্বনিম্ন ভাড়া আগের মতোই ১০ টাকা রাখা হয়েছে।

    এ হিসাবে মহানগরে বাসভাড়া প্রায় ৪.৫ শতাংশ, আন্তজেলায় ৫.১ শতাংশ এবং ডিটিসিএ এলাকায় ৪.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

    এর আগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নেতৃত্বাধীন কমিটি কিলোমিটারপ্রতি ২২ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। তবে আলোচনা-পর্যালোচনার পর সরকার সেটি কমিয়ে ১১ পয়সা বৃদ্ধি নির্ধারণ করে।

    মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, আন্তর্জাতিক বাজার পরিস্থিতির কারণে দীর্ঘদিন জ্বালানির দাম অপরিবর্তিত রাখা সম্ভব হয়নি। ডিজেলের দাম প্রতি লিটারে প্রায় ১৫ টাকা বাড়ানোর ফলে পরিবহন খাতে ব্যয় বেড়ে যায়, যা ভাড়া সমন্বয়ের প্রয়োজন তৈরি করে। এ বিষয়ে পরিবহন মালিক, ব্যবসায়ী ও ভোক্তা প্রতিনিধিদের সঙ্গে একাধিক দফা আলোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    এদিকে, রেল ও নৌপথে ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মন্ত্রী। তবে ভবিষ্যতে জ্বালানির দামের পরিবর্তনের সঙ্গে সঙ্গতি রেখে বাসভাড়া পুনরায় সমন্বয় করা হতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন