বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দুই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘোষণা কমছে না হাম-ডেঙ্গুর চাপ, শিশু হাসপাতালে বাড়ছে রোগীর ভিড় ৩১ মিলিমিটার বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়ক পানির নিচে যাত্রীর মৃত্যুতে মাসকাটে জরুরি অবতরণ, অনিশ্চিত পরবর্তী যাত্রা শফিকুর রহমানের সঙ্গে ডাচ রাষ্ট্রদূতের বৈঠক, আলোচনায় রাজনৈতিক স্থিতিশীলতা রেমিট্যান্সে রেকর্ড প্রবৃদ্ধি, বাণিজ্য ঘাটতিতে অস্বস্তি শান্তি ও মানবতার বার্তায় চট্টগ্রামে জশনে জুলুস ট্রলারডুবিতে নিখোঁজ ৫ জেলে, তদারকি করছেন চিফ হুইপ বাংলাদেশকে হারাতে এমন পিচ বানানো হয়েছে, অভিযোগ গাভাস্কারের যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার
  • বনানীতে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

    বনানীতে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর বনানীতে বাস দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

    বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল আনুমানিক পৌনে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

    বনানী থানার ডিউটি অফিসার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

    বনানী থানার ওসি (অপারেশন) এ কে এম মঈন উদ্দীন জানান, দুপুরে ভুঁইয়া পরিবহনের একটি বাস গাজীপুরের দিকে যাচ্ছিল। পথে বনানী এলাকায় হঠাৎ এক পথচারী বাসের সামনে চলে আসলে চালক গাড়িটি নিয়ন্ত্রণ করতে গিয়ে ডান দিকে ঘুরিয়ে দেন। এতে বাসটি সড়কের ডান পাশের ডিভাইডারের ওপর উঠে যায়। তখন ডিভাইডারের ওপর থাকা দুইজন ঘটনাস্থলেই প্রাণ হারান।

    তিনি আরও জানান, দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন