বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দুই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘোষণা কমছে না হাম-ডেঙ্গুর চাপ, শিশু হাসপাতালে বাড়ছে রোগীর ভিড় ৩১ মিলিমিটার বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়ক পানির নিচে যাত্রীর মৃত্যুতে মাসকাটে জরুরি অবতরণ, অনিশ্চিত পরবর্তী যাত্রা শফিকুর রহমানের সঙ্গে ডাচ রাষ্ট্রদূতের বৈঠক, আলোচনায় রাজনৈতিক স্থিতিশীলতা রেমিট্যান্সে রেকর্ড প্রবৃদ্ধি, বাণিজ্য ঘাটতিতে অস্বস্তি শান্তি ও মানবতার বার্তায় চট্টগ্রামে জশনে জুলুস ট্রলারডুবিতে নিখোঁজ ৫ জেলে, তদারকি করছেন চিফ হুইপ বাংলাদেশকে হারাতে এমন পিচ বানানো হয়েছে, অভিযোগ গাভাস্কারের যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার
  • সমন্বিত উদ্যোগে কমছে হাম সংক্রমণ: স্বাস্থ্যমন্ত্রী

    সমন্বিত উদ্যোগে কমছে হাম সংক্রমণ: স্বাস্থ্যমন্ত্রী
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সম্মিলিত প্রচেষ্টায় হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, সবার প্রচেষ্টায় আমরা হাম মোটামুটি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হচ্ছি। এ বিষয়ে চিকিৎসক ও একটি চীনা টিমের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

    বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, তার শৈশবেও হাম হয়েছিল এবং সে সময়ের প্রচলিত ধারণা ছিল যে শিশুদের একবার হাম ও জলবসন্ত হবেই।

    তিনি আরও বলেন, বর্তমানে অনেক মা শিশুদের বুকের দুধ খাওয়ানোর বিষয়ে আগ্রহ কম দেখাচ্ছেন, যা উদ্বেগজনক। সিজারিয়ান অপারেশনের হার বৃদ্ধি পাওয়ায় শিশুদের শারীরিক গঠন দুর্বল হয়ে পড়ছে বলেও মন্তব্য করেন তিনি।

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, গর্ভাবস্থায় শিশু মায়ের শরীর থেকেই প্রয়োজনীয় পুষ্টি পায়, তাই জন্মের পর বুকের দুধ শিশুর জন্য অপরিহার্য।

    এ সময় তিনি স্বাস্থ্যকর্মীদের প্রতি আহ্বান জানান, যেন তারা ঘরে ঘরে গিয়ে মায়েদের বুকের দুধ খাওয়ানোর বিষয়ে সচেতন করেন। তিনি বলেন, “মায়ের বুকের দুধের কোনো বিকল্প নেই”—এই বার্তাটি আরও ব্যাপকভাবে প্রচার করতে হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন