মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj

জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকার ভর্তুকি দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী অমিত

জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকার ভর্তুকি দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী অমিত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, সরকার প্রতিদিন জ্বালানি তেলে ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে, যাতে সাধারণ জনগণের দুর্ভোগ কমে।

শুক্রবার (২৭ মার্চ) যশোরে দুঃস্থ ও অসহায় ব্যক্তির মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, “বহির্বিশ্বের অস্থিরতার মধ্যেও জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়নি। তেলের দাম বাড়লে বিদ্যুৎ, গণপরিবহন ও খাদ্যপণ্যের মূল্যও বেড়ে যায়।”

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, “বিশ্বের ৮০টি দেশ জ্বালানির মূল্য বৃদ্ধি করলেও বাংলাদেশ সরকার এখনও দাম বৃদ্ধি করেনি। সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রেখেছে। ঈদের আগে প্রতিদিন গড়ে ২৪ থেকে ২৫ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ করা হয়েছে।”

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ভাতা ও ফ্যামিলি কার্ড, ধর্মগুরুদের সম্মানী এবং কৃষক কার্ড চালুর উদ্যোগের কথা জানান। তিনি বলেন, “রাষ্ট্র ও জনগণ মিলেই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে কাজ করলে সবার ভাগ্য উন্নত হবে।”

প্রধান অতিথি অনুষ্ঠানে ১৫৩ জন দুঃস্থ ও অসহায় ব্যক্তিকে আর্থিক সহায়তার চেক তুলে দেন। অনুষ্ঠানে যশোর জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদের প্রশাসক, প্রেস ক্লাব সভাপতি ও সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন