মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj

সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার অঙ্গীকার প্রধানমন্ত্রীর
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী ও আধুনিক করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে সরকার কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে আগারগাঁওয়ের পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “আমি সশস্ত্র বাহিনীর পরিবারের সদস্য। তাই যারা দায়িত্বে রয়েছেন, তাদের প্রতি আমাদের বিশেষ দায়িত্ব রয়েছে। আমরা চাই সশস্ত্র বাহিনী আরও শক্তিশালী হয়ে দেশের সেবা করুক।”

তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনী যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছে, তা সবসময় স্মরণ রাখতে হবে। দেশের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি সংশ্লিষ্টদের শুভকামনাও জানান।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন