স্বাধীনতা দিবসে প্যারেড গ্রাউন্ডে রাষ্ট্রপতি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত বর্ণাঢ্য কুচকাওয়াজে অংশ নিয়ে সালাম গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে আয়োজিত এই কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তিন বাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদের সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দেশি-বিদেশি কূটনীতিক ও আমন্ত্রিত অতিথিরা।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে এবং নবম পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় জাতীয় প্যারেড স্কয়ারে এই আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।
অন্তর্বর্তী সরকারের সময় কুচকাওয়াজ আয়োজন বন্ধ থাকলেও, বর্তমান সরকারের উদ্যোগে এবার স্বাধীনতা দিবসে জাঁকজমকপূর্ণভাবে এই আয়োজন পুনরায় চালু করা হয়েছে। এ লক্ষ্যে রমজানের শুরু থেকেই প্যারেড গ্রাউন্ডে মহড়া ও প্রস্তুতি চলছিল।
কুচকাওয়াজ দেখতে শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী হাজারো দর্শনার্থী প্যারেড স্কয়ারে ভিড় করেন। অনেকের হাতে ও মাথায় শোভা পাচ্ছে লাল-সবুজের জাতীয় পতাকা, যা পুরো আয়োজনকে উৎসবমুখর করে তুলেছে।