সোমবার, ১৬ মার্চ ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • র‌্যাবের নতুন মহাপরিচালক হলেন আহসান হাবীব পলাশ ঈদে শ্রমিকদের সুবিধার্থে পোশাক কারখানায় ধাপে ধাপে ছুটি ঘোষণা দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫১তম ব্যাচের ছাত্রীর রহস্যজনক মৃত্যু সৈয়দপুর বিমানবন্দর থেকে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা প্রধানমন্ত্রীর বাতিল আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা; স্বপ্নভঙ্গ কোটি ভক্তের নগর পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ ঈদ উপহার শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ উন্নত চিকিৎসায় সিঙ্গাপুরে, নিবিড় পরিচর্যায় মির্জা আব্বাস দেশের ৫৩ খাল খনন কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল ইনজেকশনে রোগীর মৃত্যু

    শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল ইনজেকশনে রোগীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইনজেকশন প্রয়োগের পরপরই দুই নারীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। পাশাপাশি অভিযুক্ত নার্সদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।

    রোববার (১৫ মার্চ) সকালে হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের ৪র্থ তলার ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

    নিহতরা হলেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডাব্লুগঞ্জ গ্রামের বাসিন্দা সেফালী (৬০) এবং বরিশালের কাশিপুর এলাকার বাসিন্দা হেলেনা (৪৫)। তারা দুজনই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

    স্বজনদের অভিযোগ, সেফালীর গালে টিউমারজাতীয় সিস্ট এবং হেলেনার থাইরয়েড সমস্যার কারণে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। রোববার তাদের অপারেশন হওয়ার কথা ছিল। সকালে ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স মলিনা রানী হাওলাদার তাদের শরীরে ভুলবশত নরকিউ (NorQ) নামের একটি অ্যানেস্থেসিয়া ইনজেকশন প্রয়োগ করেন বলে অভিযোগ উঠেছে।

    রোগীর স্বজনদের দাবি, ইনজেকশন দেওয়ার দুই থেকে পাঁচ মিনিটের মধ্যেই দুজনের শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তারা মারা যান। ঘটনাটিকে চিকিৎসায় গাফিলতি বলে অভিযোগ করে দায়ীদের শাস্তি দাবি করেছেন তারা।

    এ ঘটনায় অভিযুক্ত নার্স মলিনা রানী হাওলাদার নিজের ভুল স্বীকার করে বলেন, কীভাবে এমন ঘটনা ঘটল তা বুঝতে পারছি না। এটি আমার ভুল হয়েছে।

    ঘটনার বিষয়ে হাসপাতালের পরিচালক এ কে এম মশিউল মুনীর জানান, নিহত দুই রোগীর ওই দিনই অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। প্রাথমিকভাবে দায়িত্বে থাকা নার্সদের অবহেলার বিষয়টি সামনে এসেছে। বিষয়টি খতিয়ে দেখতে ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

    তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ওই বিভাগের সহকারী অধ্যাপক ডা. আমিনুল হককে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নিহতদের পরিবারের সদস্যরা চাইলে আইনগত পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রেও তাদের সহযোগিতা করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন