সোমবার, ১৬ মার্চ ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • র‌্যাবের নতুন মহাপরিচালক হলেন আহসান হাবীব পলাশ ঈদে শ্রমিকদের সুবিধার্থে পোশাক কারখানায় ধাপে ধাপে ছুটি ঘোষণা দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫১তম ব্যাচের ছাত্রীর রহস্যজনক মৃত্যু সৈয়দপুর বিমানবন্দর থেকে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা প্রধানমন্ত্রীর বাতিল আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা; স্বপ্নভঙ্গ কোটি ভক্তের নগর পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ ঈদ উপহার শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ উন্নত চিকিৎসায় সিঙ্গাপুরে, নিবিড় পরিচর্যায় মির্জা আব্বাস দেশের ৫৩ খাল খনন কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • দেশের ৫৩ খাল খনন কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশের ৫৩ খাল খনন কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (১৬ মার্চ) দিনাজপুর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে একযোগে দেশের ৫৩টি খালের খনন কার্যক্রম শুরু হবে।

    প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী সকালে রাজধানী ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে সড়কপথে দিনাজপুরের কাহারোল উপজেলার দিকে রওনা হবেন।

    সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী দিনাজপুরে পৌঁছে কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় প্রায় ১২ কিলোমিটার খাল পুনঃখনন কাজের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করবেন। উদ্বোধনের পর সেখানে আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখবেন তিনি।

    খাল খননে উপকার পাবেন লাখো মানুষ

    গত শুক্রবার সাহাপাড়া-বলরামপুর খাল পরিদর্শন শেষে মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেন, প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ এই খাল পুনঃখনন হলে এলাকার প্রায় সাড়ে তিন লাখ মানুষ সরাসরি উপকৃত হবেন। এতে অতিরিক্ত বন্যার পানি দ্রুত নিষ্কাশন হবে এবং শুষ্ক মৌসুমে কৃষকদের জন্য সেচ সুবিধা বাড়বে।

    কবর জিয়ারত ও ইফতারে অংশগ্রহণ

    উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী দিনাজপুর শহরের ফরিদপুর কবরস্থানে যাবেন। সেখানে তিনি তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হক (চকলেট)-এর কবর জিয়ারত করবেন।

    এরপর স্থানীয় সুধীজন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে ইফতার অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

    সরকারের এই উদ্যোগের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে নদী-নালা ও খাল পুনঃখননের মাধ্যমে পানি ব্যবস্থাপনা উন্নয়ন, বন্যা নিয়ন্ত্রণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নেওয়া হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন