ফেব্রুয়ারির বেতন দিতে ব্যর্থ ৩২ শতাংশ কারখানা

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
ফেব্রুয়ারির বেতন পাননি আটটি শিল্প এলাকার ১০,১০০টি কারখানার মধ্যে ৩২ শতাংশের কর্মীরা, এবং ৬৩ শতাংশের বেশি কারখানায় ঈদের বোনাসও পরিশোধ করা হয়নি। রোববার শিল্প পুলিশ এই তথ্য প্রকাশ করেছে।
তথ্য অনুযায়ী, ১০ হাজার ১০০ কারখানার মধ্যে ফেব্রুয়ারির বেতন পরিশোধ হয়েছে এমন কারখানা ৬ হাজার ৮৩৪টি। এ হিসাবে বেতন পরিশোধ করা কারখানা ৬৭ দশমিক ছয় ছয় শতাংশ। পরিশোধ হয়নি ৩২ দশমিক তিন চার শতাংশ।
আর ঈদুল ফিতরের বোনাস পরিশোধ হয়েছে ৩ হাজার ৬৯২টিতে। বকেয়া রয়েছে ৬ হাজার ৪০৮ কারখানার। এ হিসাবে বোনাস পরিশোধ হয়নি ৬৩ দশমিক চার পাঁচ শতাংশ কারখানায়।
ঈদের আগে দেশের শিল্প-কারখানার শ্রমিকদের বকেয়া বেতন চলতি মাসের সাত কর্মদিবসের মধ্যে পরিশোধের নির্দেশনা ছিল। আর ঈদ বোনাস পরিশোধের নির্দেশনা ছিল ১২ মার্চের মধ্যে।
দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন