বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
Natun Kagoj

বিসিবির এডহক কমিটি নিয়ে আইনজীবীদের রিট

বিসিবির এডহক কমিটি নিয়ে আইনজীবীদের রিট
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে কমিটিকে অবৈধ ঘোষণা করার নির্দেশনা চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট গোলাম কিবরিয়াসহ সাতজন আইনজীবী এ রিটটি দাখিল করেন।

গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বিসিবির জন্য তিন মাস মেয়াদি ১১ সদস্যের এডহক কমিটি গঠন করে। এতে সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

নতুন এডহক কমিটির সদস্য হিসেবে রয়েছেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু এবং ফাহিম সিনহা।

এনএসসি জানিয়েছে, তাদের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই এই কমিটি গঠন করা হয়েছে। সাময়িকভাবে এই কমিটি বিসিবির কার্যক্রম পরিচালনা করবে।

তবে নতুন কমিটির গঠন নিয়ে আইনি চ্যালেঞ্জ ওঠায় বিষয়টি এখন আদালতের বিবেচনায় রয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন