শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • রাঘবের দলবদল ঘিরে বিতর্ক, আঙুল উঠছে প্রিয়াঙ্কার দিকে

    রাঘবের দলবদল ঘিরে বিতর্ক, আঙুল উঠছে প্রিয়াঙ্কার দিকে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অভিনেত্রী পরিণীতি চোপড়ার স্বামী ও রাজনীতিক রাঘব চাড্ডা সম্প্রতি আম আদমি পার্টি (আপ) ছেড়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দিয়েছেন—এমন খবর ঘিরে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা শুরু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে নেটিজেনদের কটাক্ষের মুখেও পড়েছেন তিনি, এমনকি দ্রুত কমছে তাঁর ফলোয়ার সংখ্যাও। এরই মধ্যে এক কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে টেনে এনে নতুন তত্ত্ব হাজির করেছেন। তাঁর দাবি, রাঘবের বিজেপিতে যোগ দেওয়ার পেছনে নাকি বড় শ্যালিকারই প্রভাব রয়েছে!

    প্রাক্তন ক্রিকেটার নভজোত সিং সিধুর স্ত্রী তথা প্রাক্তন কংগ্রেস নেত্রী নভজোৎ কৌরের দাবি, শ্যালিকা প্রিয়াঙ্কার পরামর্শেই রাঘব এমন সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর মতে, প্রিয়াঙ্কা জানতে পেরেছিলেন যে আম আদমি পার্টির সঙ্গে রাঘবের দূরত্ব বাড়ছে। পরিস্থিতি ভালো নয়। এমনকি যেকোনো সময় রাঘবের বাড়িতে হানা দিতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)—এমন সম্ভাবনাও ছিল।

    এমন এক সময়ে বোন পরিণীতির কথা ভেবেই নাকি চোপড়া পরিবারের ছোট জামাই রাঘবকে সাহায্য করতে এগিয়ে এসেছেন প্রিয়াঙ্কা। কংগ্রেস নেত্রীর ভাষ্য, ‘‘প্রিয়াঙ্কার নাকি বিজেপির অন্দরে ভালো যোগাযোগ রয়েছে। তাই বোনের কথা ভেবে উপযাচক হয়ে রাঘবের জন্য ‘দেশি গার্ল’ই একপ্রকার পদ্মশিবিরের সঙ্গে কথা বলা শুরু করেন।’’

    আম আদমি পার্টি ছাড়ার কারণ হিসেবে রাঘব চাড্ডা বলেছিলেন, ‘আমার ঘাম-রক্ত দিয়ে আপকে লালন করেছি, আমার যৌবনের ১৫টা বছর দিয়েছি। কিন্তু সেই আপ আদর্শচ্যুত হয়েছে। এই দলটা এখন আর দেশের জন্য কাজ করে না, স্রেফ ব্যক্তিগত লাভের জন্য কাজ করে। তাই আপ ছেড়ে আমি ভারতীয় জনতার কাছে যাচ্ছি।’

    রাঘবের এই মন্তব্যের পরই রাজনৈতিকমহলে তুমুল বিতর্ক দানা বেঁধেছে। তাঁর উদ্দেশে বিদ্রুপবাণ ছুড়ে দিয়েছেন কংগ্রেস নেত্রী নভজোৎ। অন্যদিকে, সম্প্রতি সংসদে মধ্যবিত্তদের হয়ে আওয়াজ তোলায় রাঘবের প্রশংসা করেছেন প্রিয়াঙ্কা চোপড়া।

    অথচ বলিউডের দেশি গার্ল যে বর্তমানে ‘গ্লোবাল আইকন’ হয়ে উঠেছেন, তা বলাই বাহুল্য। হলিউড থেকে অস্কারের লালগালিচা—সবখানেই তাঁর বিচরণ। প্রশ্ন উঠছে প্রিয়াঙ্কা কি সত্যিই বিজেপি ঘনিষ্ঠ? গত বছর স্বামী নিক জোনাসকে নিয়ে সপরিবারে অযোধ্যার রামমন্দিরে গিয়ে পূজা দিয়েছিলেন এই অভিনেত্রী। এতে তাঁকে ঘিরে গেরুয়া ঘনিষ্ঠ হওয়ার জল্পনা তুঙ্গে ওঠে! যদিও তিনি বরাবরই ধর্মে-কর্মে মন।

    রাঘবের পদ্মযোগ নিয়ে নভজোতের দাবিতে ইতিমধ্যেই শোরগোল পড়ে গেছে। কংগ্রেস নেত্রীর দাবি, ‘প্রিয়াঙ্কা চোপড়া বুঝতে পেরেছিলেন যে রাঘব চাড্ডাকে টার্গেট করা হচ্ছে। বোনকে সুরক্ষিত রাখতেই তিনি রাঘবকে বিজেপিতে যাওয়ার জন্য চাপ দেন। আপ নেতারাও আগে থেকেই জানতেন যে রাঘব দল ছাড়ছেন।’

    কংগ্রেস নেত্রী অবশ্য এখানেই থামেননি! তিনি বলেন, ‘গত দেড় বছর ধরে রাঘব চাড্ডা তাঁর রাজনৈতিক অবস্থান নিয়েও চিন্তিত ছিলেন, কিন্তু প্রকাশ্যে কিছু বলেননি। তাঁর এই নীরবতা নিয়ে দলের ভিতরেও জলঘোলা হচ্ছিল। এই সংকট বুঝতে পেরেই আসরে নামেন প্রিয়াঙ্কা। বোন যাতে কোনো বিপদে না পড়েন বা তাঁর স্বামীর রাজনৈতিক ভবিষ্যৎ যাতে সুরক্ষিত থাকে, সেই কারণেই প্রিয়াঙ্কা উদ্যোগ নিয়ে দলবদল করিয়েছেন!’

    যদিও কংগ্রেস নেত্রীর এই দাবি নিয়ে এখনও প্রিয়াঙ্কা চোপড়া, পরিণীতি চোপড়া কিংবা রাঘব চাড্ডার কেউই প্রতিক্রিয়া দেননি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ