বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামজা-শমিতকে ছাড়াই আসিয়ান কাপের দল ঘোষণা বিশ্বজুড়ে সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন শুধু বিরোধিতা নয়, সরকারের ভুলও ধরিয়ে দিন: আইনমন্ত্রী প্রান্তিক মানুষের অধিকার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: শাহে আলম আরও পাঁচ দিন বৃষ্টিতে ভিজতে পারে সারাদেশ যুক্তরাষ্ট্রের চাপেও নতি স্বীকার করবে না কিউবা ১০ মাসের বেশি কর্মস্থলে অনুপস্থিত, সিনিয়র সহকারী সচিব বরখাস্ত মহানবীর আদর্শেই শান্তি ও ন্যায়ভিত্তিক সমাজ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকায় চালু হচ্ছে কোরিয়া ভিসা সেন্টার, বদলাচ্ছে আবেদন প্রক্রিয়া পুলিশসহ সব শৃঙ্খলা বাহিনী পূর্ণ শক্তিতে কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জ্বালানি সংকটের জন্য দায়ী তেল সরবরাহকারী প্রতিষ্ঠান: জ্বালানিমন্ত্রী

    জ্বালানি সংকটের জন্য দায়ী তেল সরবরাহকারী প্রতিষ্ঠান: জ্বালানিমন্ত্রী
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশে সাম্প্রতিক জ্বালানি সংকট ও পেট্রোল পাম্পে ভোগান্তির পেছনে তেল সরবরাহকারী কোম্পানিগুলোর গাফিলতি রয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

    শনিবার (২ মে) রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

    মন্ত্রী বলেন, “জ্বালানি সংকটের মূল কারণ ছিল তেল বিপণন কোম্পানিগুলোর দায়িত্বহীনতা। জ্বালানি সচিব যে নির্দেশনা দিয়েছেন, অনেক ক্ষেত্রে তা যথাযথভাবে বাস্তবায়ন করা হয়নি।”

    তিনি আরও বলেন, পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইনের পেছনে কৃত্রিম বা “আর্টিফিশিয়াল” কারণ থাকতে পারে। এতে রাজনৈতিক উদ্দেশ্য থাকার সম্ভাবনাও তিনি উড়িয়ে দেননি।

    মন্ত্রী অভিযোগ করে বলেন, সংশ্লিষ্টদের দায়িত্ব সঠিকভাবে পালন না করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। সঠিকভাবে কাজ করা হলে এই ধরনের দীর্ঘ লাইন বা ভোগান্তি তৈরি হতো না।

    তিনি আরও বলেন, দেশের উন্নয়ন বাজেট বড় হলেও গবেষণা খাতে বরাদ্দ এখনো অপ্রতুল। “যে দেশ গবেষণায় পিছিয়ে থাকে, তারা দীর্ঘদিন অন্যের ওপর নির্ভরশীল থাকতে বাধ্য হয়,” যোগ করেন তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন