বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এক সপ্তাহেই শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব: স্বাস্থ্যমন্ত্রী শওকত আজিজ রাসেল দেশে ঋণখেলাপি, বিদেশে সম্পদের পাহাড়! হামে আক্রান্ত হয়ে আরও ২ শিশুর মৃত্যু জুলাই সনদ নিয়ে বিএনপির ভূমিকা প্রশ্নবিদ্ধ: নাহিদ ইসলাম পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে রদবদল, বদলি ১২ কর্মকর্তা ব্যাংকিং ও পুঁজিবাজারে স্বচ্ছ নিয়োগ নীতির ওপর জোর দিলেন অর্থমন্ত্রী বিসিবির এডহক কমিটি নিয়ে আইনজীবীদের রিট নির্বাহী প্রকৌশলী তারিকুলের বিরুদ্ধে গণপূর্তে কোটি টাকার প্রকল্পে ভয়াবহ অনিয়মের অভিযোগ বাস দুর্ঘটনায় প্রাণহানি রোধে নতুন পদক্ষেপ বিআরটিএর সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির গেজেট প্রকাশ হচ্ছে আজ
  • পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে রদবদল, বদলি ১২ কর্মকর্তা

    পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে রদবদল, বদলি ১২ কর্মকর্তা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা ও বাগেরহাট জেলার পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন মোট ১২ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

    প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশ অধিদপ্তরের এসপি শামীমা পারভীন। বর্তমান এসপি মো. মিজানুর রহমানকে বদলি করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এ পাঠানো হয়েছে।

    অন্যদিকে বাগেরহাট জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। বর্তমান এসপি মোহাম্মদ হাছান চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জে একই পদে বদলি করা হয়েছে।

    এ ছাড়া সাতক্ষীরা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (এসপি) মকবুল হোসেনকে কুষ্টিয়ায় একই পদে বদলি করা হয়েছে।

    পুলিশ প্রশাসনের অন্যান্য পরিবর্তনের মধ্যে রয়েছে—ঢাকা এপিবিএন-১২’র অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবালকে এপিবিএন-৫-এ, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. এনামুল কবিরকে এপিবিএন-১২-এ এবং এপিবিএন-১৩’র অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিহাব কায়সার খানকে পিবিআইয়ে বদলি করা হয়েছে।

    র‌্যাবের পরিচালক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কামরুজ্জামান ও মো. খালিদুল হক হাওলাদারকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

    এছাড়া ডিএমপির উপকমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ রবিউল হোসেন ভূইয়াকে নৌ পুলিশের এসপি এবং এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার নুসরাত জাহান মুক্তাকে বিশেষ শাখা (এসবি)-তে বদলি করা হয়েছে।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই বদলির আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন