বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
Natun Kagoj

সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির গেজেট প্রকাশ হচ্ছে আজ

সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির গেজেট প্রকাশ হচ্ছে আজ
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মোট ৪৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাদের নামের সরকারি গেজেট বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। নির্ধারিত সময়ের মধ্যে কেউ মনোনয়ন প্রত্যাহার না করায় এবং আসন সংখ্যার বিপরীতে সমান সংখ্যক বৈধ প্রার্থী থাকায় তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান জানান, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময় নির্ধারিত ছিল। কিন্তু কেউই আবেদন প্রত্যাহার করেননি। ফলে আইন অনুযায়ী বৈধ প্রার্থীদের তালিকা চূড়ান্ত করে গেজেট প্রকাশের প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

ইসি সূত্রে জানা গেছে, নির্বাচিত ৪৯ জনের মধ্যে ক্ষমতাসীন বিএনপি জোটের ৩৬ জন, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ১২ জন এবং একটি স্বতন্ত্র জোটের একজন প্রার্থী রয়েছেন।

গেজেট প্রকাশের পর সংসদ সচিবালয়ে তা পাঠানো হবে, এরপর শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

বিএনপি জোটের নির্বাচিত নারী প্রার্থীদের মধ্যে রয়েছেন একাধিক সাবেক ও বর্তমান রাজনৈতিক নেত্রী। এছাড়া জামায়াত জোটের পক্ষ থেকেও বিভিন্ন পেশা ও রাজনৈতিক প্রেক্ষাপট থেকে আসা নারী প্রার্থীরা এই আসনে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, পুরো প্রক্রিয়া আইন অনুযায়ী স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে এবং শিগগিরই আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করা হবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন